News Flash

  • Home
  • দিনের খবর
  • High Court:হাওড়া পুরসভার আসন পুনর্বিন্যাসের বিরুদ্ধে মামলা খারিজ করল আদালত
Image

High Court:হাওড়া পুরসভার আসন পুনর্বিন্যাসের বিরুদ্ধে মামলা খারিজ করল আদালত

কলকাতা, ২৯ সেপ্টেম্বর (হি. স.) : হাওড়া পুরসভার আসন পুনর্বিন্যাস সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছিল বিজেপি। সেই মামলা খারিজ করে দিল হাই কোর্ট।গত ১৯ সেপ্টেম্বর জেলা পুর নির্বাচনী আধিকারিক একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে। সেখানে বলা হয়, হাওড়া পুরসভায় ওয়ার্ড সংখ্যা ৫০ থেকে বাড়িয়ে ৬৬ করা হবে। এই বিজ্ঞপ্তি খারিজের আবেদন জানিয়ে হাই কোর্টের দ্বারস্থ হয় বিজেপি। তাদের আইনজীবীর যুক্তি, ২০১৫ সালের আগে হাওড়া পুরসভায় ৫০টি ওয়ার্ড ছিল।

পরে হাওড়া পুরসভার সঙ্গে বালি পুরসভা জুড়ে ওয়ার্ড সংখ্যা হয় ৬৬। এখন আবার রাজ্য সরকার বিধানসভায় দু’টি পুরসভাকে আলাদা করার বিল পাশ করে। তাতে রাজ্যপাল এখনও সাক্ষর করেননি। অথচ রাজ্য এখন একক ভাবে হাওড়ার ওয়ার্ড সংখ্যা বাড়িয়ে ৬৬ করতে চাইছে। ফলে এই বিজ্ঞপ্তিটি খারিজ করা হোক।রাজ্যের আইনজীবীর যুক্তি, এই বিজ্ঞপ্তিটি চূড়ান্ত নয়। জেলা নির্বাচনী আধিকারিক বিজ্ঞপ্তি দিয়ে জনগণের মতামত জানতে চেয়েছেন। কারও কোনও আপত্তি থাকলে তা তারা লিখিত ভাবে দিতে পারেন। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সময় বিবেচনা করা হবে। রাজ্যের এই যুক্তির পরেই মামলাটি খারিজ করে দেন বিচারপতি অমৃতা সিংহ।

Releated Posts

দ্বিতীয় দফার পুরভোট প্রচারের শেষ দিনে জয়পুরে রোড শো রাজস্থানের মুখ্যমন্ত্রীর

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের দ্বিতীয় দফার পুরসভা নির্বাচনের প্রচারের শেষ দিনে বুধবার জয়পুরে রোড শো করলেন রাজ্যের…

ByByNews Desk Sep 9, 2026

রোগী রেফারে কড়া নির্দেশিকা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের, আগে স্থিতিশীল করতে হবে সংকটাপন্ন রোগীকে

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): সংকটাপন্ন রোগীদের প্রয়োজন ছাড়াই এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রেফার করার দীর্ঘদিনের প্রবণতা বন্ধ…

ByByNews Desk Sep 9, 2026

কর্ণাটকে আবগারি দফতরের অনিয়মের অভিযোগ, মন্ত্রী সতীশ জারকিহোলির বেঙ্গালুরু ও বেলাগাভির বাড়িতে ইডি তল্লাশি

বেঙ্গালুরু, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটকের আবগারি দফতরে কথিত অনিয়মের তদন্তে বুধবার বেঙ্গালুরু, বেলাগাভি এবং গোয়ার প্রায় ১৫টি জায়গায়…

ByByNews Desk Sep 9, 2026

ব্রিটেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি, ব্যাহত এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদানকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস)-এর প্রযুক্তিগত ত্রুটির জেরে…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top