News Flash

Image

RSS:কদমতলায় আরএসএসের পদ সঞ্চালন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ সেপ্টেম্বর : সংঘের কেউ শক্র নয়, সবাই মিত্র৷ রাষ্ট্র সর্বোপরি সবাই মিলে ভারতকে আমরা বৈভবশালী বানাবো৷ চুরাইবাড়ি -কদমতলার রাজপথ কাপালো স্বয়ংসেবকরা৷ রাষ্ট্রীয় স্বয়ংসেবক উত্তর ত্রিপুরা জেলার উদ্যোগে আজ বিকাল ৪ ঘটিকায় ও মহালয়ার পূণ্য তিথিতে রাষ্ট্রীয় সংঘের সঞ্চালন অনুষ্ঠিত হয়৷  এই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পদ সঞ্চালনে উত্তর ত্রিপুরা জেলার সবকটি শাখা থেকে প্রায় ১০০০ স্বয়ং সেবকরা অংশগ্রহণ করেন৷ আজকের এই পদ সঞ্চালনে যেমন স্বয়ংসেবকদের সংখ্যা ছিল উল্লেখযোগ্য তেমনি কদমতলা চুরাইবাড়ি এলাকার মায়েদের উপস্থিতি ছিল লক্ষণীয়৷ আজকের এই পদ সঞ্চালন শুরু হয় চুরাইবাড়ি দ্বাদশমান বিদ্যালয় মাঠ থেকে এবং প্রেমতলা হয়ে কদমতলা বাজার পরিক্রমা করে কদমতলা মোটর স্ট্যান্ডে এসে সমাপ্ত হয়৷ আজকের এই পদ সঞ্চালনে উপস্থিত ছিলেন  প্রান্ত বৌদ্ধিক প্রমুখ, বিভাগ প্রচার, জেলা সংঘ চালক সহ আর জেলার অন্যান্য কার্যকর্তা বৃন্দরা৷ পথ সঞ্চালনের সময় মহিলা উলুধবনি ও ফুল ছিটিয়ে অভিবাদন জানায় স্বয়ং সেবকদের৷

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top