নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ সেপ্টেম্বর : সংঘের কেউ শক্র নয়, সবাই মিত্র৷ রাষ্ট্র সর্বোপরি সবাই মিলে ভারতকে আমরা বৈভবশালী বানাবো৷ চুরাইবাড়ি -কদমতলার রাজপথ কাপালো স্বয়ংসেবকরা৷ রাষ্ট্রীয় স্বয়ংসেবক উত্তর ত্রিপুরা জেলার উদ্যোগে আজ বিকাল ৪ ঘটিকায় ও মহালয়ার পূণ্য তিথিতে রাষ্ট্রীয় সংঘের সঞ্চালন অনুষ্ঠিত হয়৷ এই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পদ সঞ্চালনে উত্তর ত্রিপুরা জেলার সবকটি শাখা থেকে প্রায় ১০০০ স্বয়ং সেবকরা অংশগ্রহণ করেন৷ আজকের এই পদ সঞ্চালনে যেমন স্বয়ংসেবকদের সংখ্যা ছিল উল্লেখযোগ্য তেমনি কদমতলা চুরাইবাড়ি এলাকার মায়েদের উপস্থিতি ছিল লক্ষণীয়৷ আজকের এই পদ সঞ্চালন শুরু হয় চুরাইবাড়ি দ্বাদশমান বিদ্যালয় মাঠ থেকে এবং প্রেমতলা হয়ে কদমতলা বাজার পরিক্রমা করে কদমতলা মোটর স্ট্যান্ডে এসে সমাপ্ত হয়৷ আজকের এই পদ সঞ্চালনে উপস্থিত ছিলেন প্রান্ত বৌদ্ধিক প্রমুখ, বিভাগ প্রচার, জেলা সংঘ চালক সহ আর জেলার অন্যান্য কার্যকর্তা বৃন্দরা৷ পথ সঞ্চালনের সময় মহিলা উলুধবনি ও ফুল ছিটিয়ে অভিবাদন জানায় স্বয়ং সেবকদের৷

RSS:কদমতলায় আরএসএসের পদ সঞ্চালন
Tags:
Releated Posts
শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে যুবতীর রহস্যমৃত্যুর প্রতিবাদে এআইডিএসও-র বিক্ষোভ, বিচার বিভাগীয় তদন্তের দাবি
আগরতলা, ১৪ জুন: ত্রিপুরা শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে কর্মরত যুবতী মনীষা দাসের রহস্যজনক মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবিতে রবিবার…
মনীষা দাসের মৃত্যুর ঘটনায় সিটিং জজের মাধ্যমে তদন্তের দাবি বিরোধী দলনেতার
আগরতলা, ১৪ জুন: ত্রিপুরা শান্তিনিকেতন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের কর্মী মনীষা দাসের মৃত্যুর ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের পরিবর্তে সিটিং…
ছড়া ভাঙন রোধ ও রাস্তা সংস্কারের দাবিতে মেচুরিয়ায় পথ অবরোধ, ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা
কমলপুর, ১৪ জুন: ছড়ার পাড় ভাঙন রোধ এবং বেহাল রাস্তার দ্রুত সংস্কারের দাবিতে রবিবার পথ অবরোধ করে বিক্ষোভ…
সাব্রুমে পৌঁছাল ১২ কোচের বৈদ্যুতিক মেমু ট্রেন, রেল যোগাযোগে নতুন অধ্যায়ের সূচনা
আগরতলা, ১৪ জুন: ত্রিপুরার রেল যোগাযোগ ব্যবস্থায় আরও এক গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করল ভারতীয় রেল। রবিবার পরীক্ষামূলকভাবে ১২ কোচ…


















