News Flash

  • Home
  • প্রধান খবর
  • সাধুরা সমাজকে একত্রিত করেছেন, রামায়ণ ও মহাভারত মানুষকে সঠিক পথে পরিচালিত করেছে : রাষ্ট্রপতি
Image

সাধুরা সমাজকে একত্রিত করেছেন, রামায়ণ ও মহাভারত মানুষকে সঠিক পথে পরিচালিত করেছে : রাষ্ট্রপতি

মাইসুরু, ২৬ সেপ্টেম্বর (হি.স.): সাধুরা সমাজকে একত্রিত করেছেন এবং রামায়ণ ও মহাভারত মানুষকে সঠিক পথে পরিচালিত করেছে। কর্ণাটকে ১০ দিনের মাইসুরু দশেরা উৎসবের সূচনা করার পর বলেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

শুক্রবার সকালে চামুন্ডি পাহাড়ের চূড়ায় দেবী চামুণ্ডেশ্বরীর পূজার্চনা করার পর ১০ দিনের মাইসুরু দশেরা উৎসবের সূচনা করেছেন রাষ্ট্রপতি। কন্নড় ভাষায় বক্তৃতা শুরু করে রাষ্ট্রপতি এই উৎসব উপলক্ষে জনগণকে শুভেচ্ছা জানান। তিনি দেশ ও জনগণের মঙ্গল কামনায় দেবী চামুণ্ডেশ্বরীর আশীর্বাদ কামনা করেন।
পরে হিন্দিতে ভাষণ দিতে গিয়ে রাষ্ট্রপতি বলেন, বিজয়াদশমী হল দেবী চামুণ্ডেশ্বরীর রাক্ষস মহিষাসুরের বিরুদ্ধে বিজয়ের উদযাপন। রাষ্ট্রপতি উল্লেখ করেন, উৎসবটি নারী শক্তিকেও উদযাপন করে। তিনি বিদেশী ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে যুদ্ধে রানী আব্বাক্কা দেবী এবং রানী চেন্নাম্মার ভূমিকা এবং চিত্রদুর্গার ওনাকে ওভাভা যিনি হায়দার আলীর সৈন্যদের মোকাবেলা করেছিলেন তাঁর কথা স্মরণ করেন।
এই অনুষ্ঠানে নিজের বক্তৃতায় কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসভরাজ বোম্মাই বলেছেন, দুই বছরের ব্যবধানের পর মহামারীর পরে এই বছর দশেরা উৎসব পালিত হয়েছে। তিনি দশেরা উৎসবের উদ্বোধনের জন্য আমন্ত্রণ গ্রহণ করায় রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান, তিনিই প্রথম রাষ্ট্রপতি যিনি এই সম্মাননা করলেন৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলট, কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী এবং শোভা করন্দলাজে।
উল্লেখ্য, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিন-দিনের সফরে কর্নাটকে রয়েছেন। আগামীকাল রাষ্ট্রপতি বেঙ্গালুরুতে হিন্দুস্থান অ্যারোনেটিক্স লিমিটেডের ক্রায়োজেনিক বিমান ইঞ্জিন তৈরির কারখানার উদ্বোধন করবেন। এছাড়াও ভার্চুয়ালি দক্ষিণাঞ্চলের জন্য ইন্সটিটিউট অফ ভাইরোলজির শিলান্যাস করবেন। আগামীকালই তিনি সেন্ট যোসেফ বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে যোগ দেবেন। ২৮ তারিখ তাঁর দিল্লি ফিরে যাওয়ার কথা।

Releated Posts

জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তার আহ্বান বন পরিষেবার নবীন আধিকারিকদের, বললেন ভূপেন্দ্র যাদব

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের ক্ষয় এবং মরুকরণের মতো ক্রমবর্ধমান পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তা, আধুনিক…

ByByNews Desk Aug 1, 2026

লোকমান্য তিলকের ভাবনা থেকে শিক্ষা নিয়ে জাতি গঠনে এগিয়ে আসার আহ্বান যুবসমাজকে, বললেন অজিত ডোভাল

পুনে, ১ অগস্ট (আইএএনএস): স্বাধীনতার প্রকৃত অর্থ শুধুমাত্র নিজের ইচ্ছামতো চলা নয়, বরং দেশ গঠন ও জাতীয় স্বার্থ…

ByByNews Desk Aug 1, 2026

ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করেছিলেন, প্রধানমন্ত্রী মোদী ছাত্রদের ক্ষমা করেছেন: বিজেপি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): যন্তর মন্তরে সাম্প্রতিক বিক্ষোভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করা ছাত্রদের ক্ষমা…

ByByNews Desk Aug 1, 2026

‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির ইঞ্জিন হওয়ার ক্ষমতা রয়েছে অন্ধ্রপ্রদেশের: প্রধানমন্ত্রী মোদী

ভোগাপুরম (অন্ধ্রপ্রদেশ), ১ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশের ‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির অন্যতম প্রধান ইঞ্জিন হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top