News Flash

  • Home
  • খেলা
  • Panisagar:পানিসাগরে ফুটবল : সফিক উদ্দিনের দুর্দান্ত গোলে শেষআটে ভুমতাথসান্না
Image

Panisagar:পানিসাগরে ফুটবল : সফিক উদ্দিনের দুর্দান্ত গোলে শেষআটে ভুমতাথসান্না

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৪ সেপ্টেম্বর।। পানিসাগরে ফুটবল টুর্নামেন্ট এখন চূড়ান্ত পর্যায়ে। আজ, শনিবার এই প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের খেলা শেষ হয়েছে। কোয়ার্টার ফাইনালে উন্নীত আটটি দলকে নিয়ে এখন শেষ আটের লড়াই হবে। পানিসাগরে আয়োজিত প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের লাইন আপ তৈরি হয়েছে। তবে শেষ আটের এই লড়াই হবে পুজোর পর। টুর্নামেন্টে অংশগ্রহণকারী বিভিন্ন ক্লাব পুজোর ব্যাপারে ব্যস্ত রয়েছে বলে সকলের ইচ্ছা অনুসারে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের ম্যাচগুলো পুজোর পরে আয়োজন করা হবে বলে স্থির হয়েছে। এদিকে, আজ, শনিবার টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের অন্তিম খেলায় ভুমতাথসান্না ক্লাব ন্যূনতম গোলে জয় ছিনিয়ে কোয়ার্টার ফাইনালে প্রবেশ করেছে। হেরে বিদায় নিয়েছে কুকুপা ফুটবল ক্লাব। হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে প্রথমার্ধের খেলা গোলশূন্য অবস্থায় ড্র তে নিষ্পত্তি হলে দ্বিতীয়ার্ধের লড়াই যেন আরও তীব্রতা পায়। দ্বিতীয়ার্ধের ১০ মিনিটের মাথায় ভুমতাথসান্না ক্লাবের সফিক উদ্দিন কর্নার কিককে কাজে লাগিয়ে হেড করে দুর্দান্ত গোলে দলকে ১-০তে এগিয়ে দেয়। পরবর্তী সময়ে আর কোনও গোল হয়নি। সফিক উদ্দিনের জয় সূচক গোলেই ভুমতাথসান্না ক্লাব জয়ী হয়। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি তাপস দেবনাথ।

Releated Posts

ধর্ষণের অভিযোগে বাংলার ক্রিকেটার ও আইপিএল তারকা অভিষেক পোড়েল গ্রেফতার

কলকাতা, ১১ আগস্ট (আইএএনএস): ধর্ষণ, অপরাধমূলক ভয় দেখানোসহ একাধিক গুরুতর অভিযোগে দায়ের হওয়া মামলায় বাংলার ক্রিকেটার তথা আইপিএলে…

ByByNews Desk Aug 11, 2026

‘মেসি ডিলে’ লাল কার্ড! কেরলে আর্জেন্টিনা সফরের প্রস্তাবে অনিয়মের অভিযোগ, সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী

তিরুবনন্তপুরম, ১১ আগস্ট (আইএএনএস): লিওনেল মেসি ও আর্জেন্টিনা ফুটবল দলকে কেরলে আনার আগের বাম সরকারের ব্যর্থ উদ্যোগ ঘিরে…

ByByNews Desk Aug 11, 2026

‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এ মাদকমুক্ত ভারতের শপথ, নেতৃত্বে ক্রীড়ামন্ত্রী মানসুখ মাণ্ডব্য

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): ‘নেশামুক্ত ভারত’ গড়ার বার্তা নিয়ে রবিবার দেশজুড়ে অনুষ্ঠিত হল ‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এর…

ByByNews Desk Aug 9, 2026

অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্সে হাই জাম্পে রুপো বাসন্তের, লং জাম্পে ব্রোঞ্জ শাহনওয়াজের

ইউজিন, ৯ আগস্ট (আইএএনএস): অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের হাই জাম্পে রুপোর পদক জিতলেন ভারতের বাসন্ত। ২.২১ মিটার…

ByByNews Desk Aug 9, 2026
Scroll to Top