News Flash

  • Home
  • দেশ
  • রামপুরহাট : বেআইনি কয়লা বোঝাই লরি আটক, গ্রেফতার চালক
Image

রামপুরহাট : বেআইনি কয়লা বোঝাই লরি আটক, গ্রেফতার চালক

রামপুরহাট, ২৪ সেপ্টেম্বর (হি.স.) : পুলিশি অভিযানে আটক বেআইনি কয়লা বোঝাই লরি। শুক্রবার গভীর রাতে রানিগঞ্জ-মোড়গ্রাম ৬০ নম্বর জাতীয় সড়ক থেকে বেআইনি কয়লা বোঝাই লরিটি আটক করে রামপুরহাট থানার পুলিশ। গ্রেফতার করা হয়েছে লরির চালককে। ধৃতের নাম রবিন মাজি। তার বাড়ি বিহারের জামাতারা জেলার কুণ্ডহিত থানার গুরাধি গ্রামে। ধৃতকে শনিবার আদালতে পেশ করা হবে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে রানিগঞ্জ-মোড়গ্রাম ৬০ নম্বর জাতীয় সড়ক ধরে কয়লা বোঝাই ১২ চাকার লরিটি যাচ্ছিল মোড়গ্রামের দিকে। খবর পেয়ে রামপুরহাট থানার পুলিশ মনসুবা মোড়ের কাছে লরিটিকে আটক করে। চালক কয়লার কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। এরপর কয়লা বোঝাই লরিটিকে আটক করে পুলিশ। আটক লরিটিতে ২৩ মেট্রিক টন কয়লা ছিল। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।-

Releated Posts

জম্মু-কাশ্মীরের বুদগামে বিএলওদের সঙ্গে বৈঠক মুখ্য নির্বাচন কমিশনারের, গণতন্ত্রে সক্রিয় অংশগ্রহণের আহ্বান ভোটারদের

বুদগাম, ২৯ জুন (আইএএনএস বাংলা): ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সোমবার জম্মু ও কাশ্মীরের বুদগাম জেলায় বুথ…

ByByNews Desk Jun 29, 2026

হুমায়ুন কবীরকে কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, উসকানিমূলক মন্তব্যে এফআইআর দায়েরের নির্দেশ

কলকাতা, ২৯ জুন (আইএএনএস বাংলা): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সোমবার নওদার বিধায়ক তথা আম জনতা উন্নয়ন পার্টি (এজেইউপি)-র…

ByByNews Desk Jun 29, 2026

করসেবার স্মৃতি তুলে ধরে ভাগবতের বক্তব্য, ‘ভক্তি ও আত্মত্যাগের পরিবেশ মানুষের জীবন বদলে দিতে পারে’

বেঙ্গালুরু, ২৯ জুন (আইএএনএস): আরএসএস প্রধান মোহন ভাগবত বলেছেন, অযোধ্যার প্রথম করসেবার সময় তৈরি হওয়া ভক্তি, আত্মত্যাগ ও…

ByByNews Desk Jun 29, 2026

পটনায় ভোজ্যতেলের গুদামে ভয়াবহ আগুন, ক্ষয়ক্ষতি ৫০ লক্ষ টাকারও বেশি

পটনা, ২৯ জুন (আইএএনএস): বিহারের রাজধানী পটনার দিদারগঞ্জ থানার অন্তর্গত কর্মলিচক এলাকার মহুলি রোডে একটি ভোজ্যতেলের গুদামে ভয়াবহ…

ByByNews Desk Jun 29, 2026
Scroll to Top