News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ২০২০-২১-এর এনএসএস অ্যাওয়ার্ড প্রদান করলেন রাষ্ট্রপতি, শনিবার দেওয়া হয়েছে ৪২টি পুরস্কার
Image

২০২০-২১-এর এনএসএস অ্যাওয়ার্ড প্রদান করলেন রাষ্ট্রপতি, শনিবার দেওয়া হয়েছে ৪২টি পুরস্কার

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (হি.স.): রাষ্ট্রপতি ভবনে আয়োজিত অনুষ্ঠানে ২০২০-২১ বছরের জাতীয় সার্ভিস স্কিম (এনএসএস) পুরস্কার প্রদান করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শনিবার মোট ৪২টি পুরস্কার দেওয়া হয়েছে। দু’টি বিশ্ববিদ্যালয়, ১০টি এনএসএস ইউনিট, তাদের প্রোগ্রাম অফিসার এবং ৩০ জন এনএসএস স্বেচ্ছাসেবক পুরস্কার পেয়েছেন।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুব ও ক্রীড়া মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর, কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক, যুব বিষয়ক সম্পাদক সঞ্জয় কুমার-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের যুব বিষয়ক বিভাগ প্রতি বছর জাতীয় সার্ভিস স্কিম প্রকল্প পুরস্কার প্রদান করে। দেশে এনএসএস-কে আরও প্রচার করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় এবং কলেজ, দুটি কাউন্সিল, সিনিয়র সেকেন্ডারি, এনএসএস ইউনিট এবং প্রোগ্রাম অফিসার এবং এনএসএস স্বেচ্ছাসেবকদের দ্বারা স্বেচ্ছাসেবী সম্প্রদায়ের সেবায় অসামান্য অবদানের স্বীকৃতি এবং পুরস্কৃত করার জন্য পুরস্কার প্রদান করা হয়।

Releated Posts

জাতীয় খাদ্য সুরক্ষা আইনে কেন্দ্রীয় বরাদ্দ ব্যবহারে উত্তর-পূর্বে শীর্ষে ত্রিপুরা

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: জাতীয় খাদ্য সুরক্ষা আইন-এর আওতায় ন্যায্যমূল্যের দোকানের ডিলারদের জন্য কেন্দ্রীয় সরকারের বরাদ্দ…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে কাজে লাগতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে দ্রুত বাস্তবায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

আগরতলা বিমানবন্দরে ৭০ লক্ষ টাকার সোনার চুড়ি উদ্ধার, আটক মহিলা যাত্রী

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এক মহিলা যাত্রীর কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম ওজনের পাঁচটি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

কৈলাসহর বিমানবন্দরের পুনরুজ্জীবন নির্ভর করছে বিমান সংস্থার আগ্রহের ওপর, সম্প্রসারণে ২০৫ একর জমি চাওয়া হয়েছে: কে এম নেহরা

Aআগরতলা, ১৬ সেপ্টেম্বর: বিমান সংস্থাগুলির আগ্রহ এবং তারা কোন ধরনের বিমান পরিচালনা করতে চায়, তার ওপরই অনেকটা নির্ভর…

ByByTaniya Chakraborty Sep 16, 2026
Scroll to Top