News Flash

Image

আজ শনিবার চারদিবসীয় সফরে মেঘালয় ও অসম সফরে আসছেন সংঘ-প্রধান মোহন ভাগবত

গুয়াহাটি, ২৪ সেপ্টেম্বর (হি.স.) : আজ শনিবার চারদিবসীয় সফরসূচি নিয়ে মেঘালয় এবং অসম সফরে আসছেন রাষ্ট্ৰীয় স্বয়ংসেবক সংঘের সরসংঘচালক ডা. মোহন ভাগবত। চারদিনের মধ্যে দুদিন বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করবেন অসম ক্ষেত্র তথা উত্তর অসম প্ৰান্তের অন্তর্গত মেঘালয়ের রাজধানী শিলঙে। বার্ষিক যোজনার অধীনে তাঁর এই নিয়মিত সফর কাৰ্যসূচি, জানিয়েছেন রাষ্ট্ৰীয় স্বয়ংসেবক সংঘের উত্তর অসম প্ৰান্ত প্ৰচারপ্ৰমুখ কিশোর শিবম।

শিবম জানান, বহুদিন পর পরমপূজনীয় সরসংঘচালক দুদিনের প্রবাসে আজ শনিবার বিকেলের দিকে মেঘালয়ের রাজধানী শিলঙে যাবেন। সরসংঘচালকের মেঘালয় প্রবাসকে বিশেষ গুরুত্বপূৰ্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। শিলঙে দুদিনের প্ৰবাসে ডা. ভাগবত রাজ্যের স্বয়ংসেবক, কাৰ্যকৰ্তা, অধিকারী (পদাধিকারী) ছাড়াও সমভাবাপন্ন ও শুভচিন্তকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এছাড়া মেঘালয়ে সংঘের কৰ্মবিস্তার সম্পৰ্কেও কার্যকর্তা ও অধিকারীদের সঙ্গে চৰ্চা করবেন সরসংঘচালক।

এছাড়া শিলঙে বিভিন্ন স্তরের সুশীল সমাজ তথা বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে আয়োজিত এক সমাবেশে বৌদ্ধিক প্রদান করে মতবিনিময়ের অনুষ্ঠান হবে। ওই সমাবেশে তিনি বেশ কিছু গুরুত্বপূৰ্ণ বিষয় যেমন পরিবেশ সংরক্ষণ, গ্ৰামোন্নয়ন ছাড়াও পরিবার, সমাজ এবং রাষ্ট্ৰীয় প্ৰমূল্যবোধের গুরুত্বের ওপরও বিশ্লেষণ করবেন।

শিলং থেকে ডা. মোহন ভাগবত ২৬ সেপ্টেম্বর গুয়াহাটি আসবেন। ২৭ সেপ্টেম্বর গুয়াহাটিতে রাষ্ট্ৰীয় স্বয়ংসেবক সংঘের কাৰ্যবিস্তার সম্পর্কিত এক আলোচনাসভা ছাড়া কয়েকটি বৈঠকে তিনি অংশগ্রহণ করবেন বলে প্ৰান্ত প্ৰচারপ্ৰমুখ কিশোর শিবম জানান। ২৮ সেপ্টেম্বর তিনি ফের চলে যাবেন।

Releated Posts

অসমের পঞ্চায়েতগুলির জন্য অর্থ কমিশনের ৫২৫ কোটি টাকা বরাদ্দ: মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২ অক্টোবর (আইএএনএস): গ্রাম ও পঞ্চায়েতগুলিকে আরও শক্তিশালী করে স্বনির্ভর করে তোলার পাশাপাশি উন্নয়নের সুফল তৃণমূল স্তরে…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

‘অসমের মানুষ শান্তিতে ঘুমান, কারণ ২৪ ঘণ্টা পাহারায় অসম পুলিশ’: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১ অক্টোবর (আইএএনএস): অসম পুলিশ দিবস উপলক্ষে রাজ্যের পুলিশ বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁদের ২৪ ঘণ্টার…

ByByNews Desk Oct 1, 2026

উন্নয়ন ও প্রশাসনিক কাজের জন্য আগে শান্তি প্রয়োজন: মণিপুরের মুখ্যমন্ত্রী

ইম্ফল, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুরে উন্নয়ন ও প্রশাসনিক প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে হলে সবার আগে শান্তি ও স্থিতিশীলতা…

ByByNews Desk Sep 30, 2026

সীমান্ত সমন্বয় জোরদারে শিলংয়ে সেনা ও বিএসএফের কৌশলগত বৈঠক

শিলং, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত-বাংলাদেশ সীমান্তে কার্যকর ব্যবস্থাপনা এবং অপারেশনাল সমন্বয় আরও জোরদার করতে শিলংয়ে সেনাবাহিনী ও সীমান্তরক্ষী…

ByByNews Desk Sep 30, 2026
Scroll to Top