News Flash

  • Home
  • বিদেশ
  • Kabul:কাবুলে জুমার নামাজে বোমা হামলা, নিহত ৪
Image

Kabul:কাবুলে জুমার নামাজে বোমা হামলা, নিহত ৪

কাবুল, ২৩ সেপ্টেম্বর (হি.স.) : আফগানিস্তানের রাজধানী কাবুলের ওয়াজির আকবর খানের একটি মসজিদে জুমার নামাজের সময় বোমা বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে চার জন নিহত হয়েছেন। শুক্রবারের এই ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।

এখন পর্যন্ত কোনও ব্যক্তি ও গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। তবে ধারণা করা হচ্ছে, আন্তর্জাতিক সন্ত্রাসীগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) আফগানিস্তান শাখা আইএস-খোরাসান (আইএস-কে) এই হামলার জন্য দায়ী।

কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান বলেন, নামাজের পর মানুষ যখন মসজিদ থেকে বেরিয়ে আসছিল তখন একটি বিস্ফোরণ ঘটে। হতাহতরা সবাই বেসামরিক নাগরিক, সঠিক সংখ্যা এখনও স্পষ্ট নয়।

ওয়াজির আকবর খান এলাকাটি কাবুলের ‘গ্রিন জোন’ বা অভিজাত এলাকা হিসেবে পরিচিত। ২০২১ সালে তালেবান বাহিনী আফগানিস্তানের ক্ষমতা পুনর্দখলের আগ পর্যন্ত এই এলাকায় অনেক দেশের দূতাবাসের পাশপাশি ন্যাটোর একটি দফতরও ছিল। এখন অবশ্য ওই এলাকা পুরোপুরি তালেবান নিয়ন্ত্রিত।

Releated Posts

বিচারবিভাগীয় সহযোগিতা জোরদারে ভারত-রাশিয়ার আলোচনা, আন্তর্জাতিক মঞ্চে সমন্বয়ে জোর

নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিচারবিভাগীয় সহযোগিতা আরও গভীর করার বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে ভারত ও রাশিয়া। আন্তর্জাতিক মঞ্চে পারস্পরিক…

ByByNews Desk Sep 5, 2026

নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ১,৩৪৪, নিখোঁজ ৪,৮৮৬

কাঠমান্ডু, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): নেপালে গত সপ্তাহের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১,৩৪৪ হয়েছে। ভোতে কোশি নদীর প্রবল…

ByByNews Desk Sep 5, 2026

চিলিমে জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে আরও গভীরে ভারত-নেপালের উদ্ধারকারী দল

কাঠমান্ডু, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে উদ্ধার ও ত্রাণ অভিযান অব্যাহত রেখেছে ভারতীয় উদ্ধারকারী…

ByByNews Desk Sep 5, 2026

ভারতে বিনিয়োগের আহ্বান, নিউইয়র্কে বিশ্ব সংস্থার সিইওদের সঙ্গে বৈঠকে নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস) : ভারতের দ্রুত বিকাশশীল অর্থনীতিতে ডিজিটাল পরিকাঠামো ক্ষেত্রে নতুন বিনিয়োগের সুযোগ তুলে ধরে বিশ্বখ্যাত…

ByByTaniya Chakraborty Sep 4, 2026
Scroll to Top