News Flash

  • Home
  • খেলা
  • SM Cup football :দিল্লিতে এস.এম কাপ ফুটবল, মনিপুরের কাছে হেরে সেমিতে পৌঁছার আগে ত্রিপুরার বিদায়
Image

SM Cup football :দিল্লিতে এস.এম কাপ ফুটবল, মনিপুরের কাছে হেরে সেমিতে পৌঁছার আগে ত্রিপুরার বিদায়

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৩ সেপ্টেম্বর।। সেমিফাইনালে পৌঁছানো গেলো না। কোয়ার্টার ফাইনালের গণ্ডিতে হোঁচট খেয়েই বিদায় ত্রিপুরার। সেই দুশ্চিন্তাই সত্যে পরিনত হলো। মুষলধারে বৃষ্টিতে মাঠ পিচ্ছিল হয়ে পড়ার খেসারত দিতে হলো ত্রিপুরা স্পোর্টস স্কুলকে। দিল্লিতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-‌১৭ বালিকাদের সুব্রত মুখার্জি কাপ ফুটবল প্রতিযোগিতায়। শুক্রবার শক্তিশালী মনিপুরের কাছে বিধ্বস্ত হয়ে আসর থেকে ছিটকে গেলো সুশান্ত দেববর্মার ত্রিপুরা স্পোর্টস স্কুল। আম্বেদকর স্টেডিয়ামে এদিন প্রথমার্ধে মনিপুরের বিরুদ্ধে জোড় লড়াই করলেও দ্বিতীয়ার্ধে হাল ছেড়ে দেয় ত্রিপুরার মেয়েরা। ত্রিপুরা স্পোর্টস স্কুল পরাজিত হয় ০-‌৮ গোলে। প্রথমার্ধে স্পোর্টস স্কুল পিছিয়ে ছিলো ০-‌২ গোলে। তবে শ্রেয়া দেববর্মা এবং মাইরিনা দেববর্মা-‌রা যদি সহজ সুযোগ হেলায় নষ্ট না করতো তাহলে হয়তোবা ম্যাচ জমতো। শ্রেয়া বিপক্ষের গোলরক্ষককে একা পেয়েও বল জালে ঠেলতে ব্যর্থ হয়েছে। বৃহস্পতিবার বিকেলের থেকে মনুষলধারে বৃষ্টি হওয়ার পর শুক্রবার সকালেও বৃষ্টি হয়। এতে মাঠ পিচ্ছিল হয়ে পড়ে। খেলা শেষে হতাশ ত্রিপুরা স্পোর্টস স্কুলের ম্যানেজার সুশান্ত দেববর্মা। দিল্লি থেকে টেলিফোনে বলেন,”জঘন্য খেলেছে মেয়েরা। পিচ্ছিল মাঠ থাকায় মেয়েরা তেমন খেলতেই পারেনি। তারপরও প্রথমার্ধে ভালো লড়াই করার চেষ্টা করেছিলো। শ্রেয়া দিনের সহজ সুযোগ নষ্ট করতেই গোটা দলের মনোবল ভেঙ্গে যায়”। ‌

Releated Posts

রাষ্ট্রপতি ভবনে ১৩৫তম ডুরান্ড কাপের ট্রফি উন্মোচন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

নয়াদিল্লি, ৭ জুলাই (আইএএনএস): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মঙ্গলবার রাষ্ট্রপতি ভবনের সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে ১৩৫তম ডুরান্ড কাপ…

ByByNews Desk Jul 7, 2026

বর্ণবিদ্বেষী মন্তব্যে ক্ষুব্ধ এমবাপে, প্যারাগুয়ের সিনেটরের মন্তব্য থেকে দূরত্ব সরকারের

নয়াদিল্লি, ৭ জুলাই (আইএএনএস): ফিফা বিশ্বকাপের শেষ ষোলোয় ফ্রান্সের কাছে প্যারাগুয়ের হারের পর ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপেকে নিয়ে…

ByByNews Desk Jul 7, 2026

ভারত-ইংল্যান্ড ম্যাচের সম্প্রচারে ডিউরেক্সের বিজ্ঞাপন নিয়ে প্রশ্ন কীর্তি আজাদের, জবাব চাইলেন বিসিসিআই-এর কাছে

নয়াদিল্লি, ৫ জুলাই (আইএএনএস): ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টি-২০ ম্যাচের সরাসরি সম্প্রচারের সময় ডিউরেক্সের একটি প্রাপ্তবয়স্কদের জন্য নির্ধারিত বিজ্ঞাপন দেখানো…

ByByNews Desk Jul 5, 2026

নাগাল্যান্ডে বিশ্বমানের ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলার দীর্ঘমেয়াদি রোডম্যাপ: মুখ্যমন্ত্রী রিও

কোহিমা, ৩ জুলাই (আইএএনএস) : নাগাল্যান্ডে ক্রীড়া ক্ষেত্রে বিশ্বমানের পরিকাঠামো গড়ে তোলার জন্য রাজ্য সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ…

ByBySandeep Biswas Jul 3, 2026
Scroll to Top