News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Death:ধলাবিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু, কাঠগড়ায় ঠিকেদার
Image

Death:ধলাবিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু, কাঠগড়ায় ঠিকেদার

আগরতলা, ২৩ সেপ্টেম্বর : বিদ্যুৎ নিগমের চূড়ান্ত গাফিলতির কারণে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল এক  শ্রমিকের৷ ঠিকেদারের মাধ্যমে বিদ্যুৎ সারাই করতে গিয়ে একের পর এক মৃত্যু হচ্ছে বিদ্যুৎ শ্রমিকদের৷ শুক্রবার দুপুরের ধলাবিলস্থিত বনবীথি পার্কের সামনে বৈদ্যুতিক তারের পাশে গাছের ডালপালা ছাঁটাই করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হল এক  অস্থায়ী বিদ্যুৎ শ্রমিকের৷ মুলত বিদ্যুৎ নিগমের গাফিলতিতেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে শ্রমিকদের বক্তব্য৷ মৃতদেহ ময়না তদন্তের জন্য খোয়াই জেলা হাসপাতালের মর্গে আনা হয়৷ মৃত শ্রমিকের নাম সুধীর মুন্ডা৷ বাড়ি খোয়াই থানাধীন তুইহাচিং দিন দয়াল পাড়ায়৷

ঘটনার বিবরণে জানা যায়, ছনখলা এলাকার বিদ্যুৎ ঠিকেদার দিলীপ দেববর্মা আট দশজন নাবালক ছেলেদের এনে বৈদ্যুতিক তারের পাশে গাছের ডালপালা কাটার জন্য নিযুক্ত করে৷ অস্থায়ী কিছু শ্রমিক খোয়াই ধলাবিল বিদ্যুৎ নিগমের টাওয়ার সংলগ্ণ এলাকায় রাস্তার পাশে বৈদ্যুতিন তারের উপর এসে পড়া গাছপালাগুলির ডালা ছাটাইয়ের কাজ করছিল৷ ওই শ্রমিকদের কারোরই তিনি জীবন বীমা করানানি৷ ধলাবিল সাবস্টেশনের সিনিয়র ম্যানেজার পরেশ দেববর্মা জানান, শ্রমিকরা যখন লাইনে কাজ করছিল তখন পাশের আরেকটি চলতি ফিডারে একটি গাছের ডালে গিয়ে লাগতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে ছিটকে পড়ে সুধীর মুন্ডা৷ সঙ্গে সঙ্গে তাকে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসে অন্যান্য শ্রমিকরা৷ সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন৷ এ ঘটনার পরেই বিদ্যুৎ ঠিকেদার পালিয়ে যায়৷ এই দুর্ঘটনা নিয়ে ধলাবিলের সিনিয়র ম্যানেজার পরেশ দেববর্মাও পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন৷ বিদ্যুৎ নিগমের গাফিলতির অভিযোগ তুলে শ্রমিকরা৷ নিগমের অসাবধানবসতাই এই ঘটনা ঘটেছে বলে তাদের দাবি৷

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top