News Flash

  • Home
  • ত্রিপুরা
  • College Principal Assaulted:কলেজের অধ্যক্ষ নিগৃহীত, পুলিশে নালিশ তৃণমূল ছাত্র পরিষদের
Image

College Principal Assaulted:কলেজের অধ্যক্ষ নিগৃহীত, পুলিশে নালিশ তৃণমূল ছাত্র পরিষদের

সোনামুড়া, ২৩ সেপ্টেম্বর : সোনামুড়ার কাজী নজরুল মহাবিদ্যালয়ে প্রিন্সিপালের উপর ঘটে যাওয়া নিন্দনীয় ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার ত্রিপুরা প্রদেশ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিনিধি দল সোনামুড়া এসডিপিও-এর নিকট এক চিঠি পেশ করে৷ যারা এই নিন্দনীয় ঘটনাটি ঘটিয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক৷ এই দাবি নিয়ে চিঠি জমা দেওয়া হয়েছে৷ এদিন উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ তৃণমূল ছাত্র পরিষদের ইনচার্জ নীল কমল সাহা, ছাত্র নেতা শিবম সাহা, জয় দাস, সোলাঙ্কি সেনগুপ্ত, যুব তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি মাশুক খান, সোনামুড়া সাংগঠনিক জেলা কনভেনর হাবিল মিয়া-সহ অন্যান্য নেতৃবৃন্দরা৷ 

এ প্রসঙ্গে ছাত্র পরিষদের ইনচার্জ নীল কমল সাহা বলেছেন, যে ঘটনা ঘটেছে, সেটা হয়তো সোনামুড়ার ইতিহাসে প্রথমবার ঘটেছে৷ যেখানে একজন গুরুকে তার শিষ্যরা এইভাবে মেরেছে৷ এবিভিপির ছাত্ররা যখন চাঁদা আদায়ের জন্য বলে, তখন প্রিন্সিপাল বাধা দেয়, তাই তাঁকে মারা হয়৷ তিনি আরো বলেন, আমরা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে তীব্র নিন্দা এবং ধিক্কার জানাচ্ছি৷ কারণ এরকম পরিবেশ সোনামুড়াতে কখনো হয়নি৷ কিন্তু এই পরিবেশ সব জায়গায় শুরু হচ্ছে৷ মানুষের গায়ে হাত তোলা হচ্ছে৷ তাদের বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে৷ শিক্ষকদের উপর আক্রমণ চালানো হচ্ছে৷ গণতন্ত্র কোথায়?  যাতে অতিসত্বর এই ঘটনার সঠিক তদন্ত হয় এবং দোষীদের কঠোর শাস্তির ব্যবস্থা করা সেই দাবি জানানো হয়েছে পুলিশ আধিকারিক এর কাছে৷

Releated Posts

স্মার্ট মিটার, বিদ্যুৎ সংকট ও আইন-শৃঙ্খলা নিয়ে রাজ্য সরকারকে কংগ্রেসের তীব্র আক্রমণ

আগরতলা, ৭ জুলাই: রাজ্যের বিদ্যুৎ ব্যবস্থা, স্মার্ট মিটার প্রকল্প, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, স্বাস্থ্য পরিষেবা এবং সাম্প্রতিক অপরাধমূলক ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Jul 8, 2026

প্রতাপগড়ে ব্যবসায়ীর বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় সরব সিপিআই(এম), পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

আগরতলা, ৭ জুলাই: রাজধানীর প্রতাপগড় এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনাকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে সিপিআই(এম)।…

ByByReshmi Debnath Jul 8, 2026

বিশালগড়ে ‘অপহরণ’ নয়, নিষিদ্ধ কফসিরাপ লুটের অভিযোগ, সিসিটিভিতে মিলল গুরুত্বপূর্ণ সূত্র, গ্রেপ্তার ৫

বিশালগড়, ৭ জুলাই: শনিবার গভীর রাতে বিশালগড়ের মুড়াবাড়ি–কড়ইমুড়া সড়কে সংঘটিত বহুল আলোচিত ছিনতাই ও কথিত অপহরণের ঘটনায় তদন্তে নেমে…

ByByReshmi Debnath Jul 8, 2026

চারুপাশা রেললাইনে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার, চাঞ্চল্য ধর্মনগরে

ধর্মনগর, ৭ জুলাই: উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার চারুপাশা রেললাইন এলাকা থেকে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধারকে কেন্দ্র…

ByByReshmi Debnath Jul 8, 2026
Scroll to Top