News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Suicide:ঠাকুর ঘরে পূজা দিতে গিয়ে ফাঁসিতে আত্মঘাতী মহিলা
Image

Suicide:ঠাকুর ঘরে পূজা দিতে গিয়ে ফাঁসিতে আত্মঘাতী মহিলা

আগরতলা, ২৩ সেপ্টেম্বর : খোয়াইয়ের জাম্বুরা গ্রামে এক মহিলা ঠাকুর ঘরে পূজো দিতে গিয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছে৷ আত্মঘাতী মহিলার নাম রূপালী দেবনাথ৷ স্বামীর নাম নারায়ণ দেবনাথ৷ ঘটনার বিবরণে জানা যায় রূপালী দেবনাথ নামে ওই গৃহবধূ ঠাকুর ঘরে অন্যান্য দিনের মতো শুক্রবার পুজো দিতে যায়৷ পুজো দিতে গিয়ে দীর্ঘক্ষণ ফিরে না আসায় এবং ঘরের দরজা ভেতর দিকে বন্ধ থাকায় পরিবারের লোকজনদের মধ্যে সন্দেহ দেখা দেয়৷ ডাকাডাকি করলেও ভেতর থেকে কোন সারা মিলছিল না৷ শেষ পর্যন্ত ঠাকুর ঘরের দরজা ভেঙ্গে মহিলার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়৷ 

খবর পাঠানো হয় খোয়াই থানার পুলিশকে৷ খবর পেয়ে খোয়াই থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে ঝুলন্ত মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়৷ কেন ওই মহিলা ঠাকুর ঘরের ভিতরে পুজো দিতে গিয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন তা নিয়ে স্থানীয় জনগনের নানা কৌতূহলের সৃষ্টি হয়েছে৷ তবে পরিবারের তরফ থেকে দাবী করা হয়েছে তাদের পরিবারের কোন ধরনের ঝামেলা ছিল না৷ পুলিশ প্রাথমিকভাবে অস্বাভাবিক মৃত্যুজনিত মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷

Releated Posts

ধর্মনগর কলেজে ‘গো-ব্যাক’ স্লোগান ঘিরে উত্তেজনা, ছাত্রনেতার বাবাকে মারধরের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৩ সেপ্টেম্বর: ত্রিপুরার ধর্মনগর সরকারি ডিগ্রি কলেজে বিজেপি নেত্রী বর্ণালী গোস্বামীর উপস্থিতিকে কেন্দ্র করে এবিভিপি-র…

ByByReshmi Debnath Sep 23, 2026

‘রাজ্যে নির্বাচনের পরিবেশ নেই, নির্বাচন কমিশন শাসক দলের পক্ষে কাজ করছে’—অভিযোগ আশিস সাহার

আগরতলা, ২৩ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সরব হল প্রদেশ কংগ্রেস। বুধবার আগরতলায়…

ByByReshmi Debnath Sep 23, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে বিজেপি সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ বিরোধী দলনেতার

নিজস্ব প্রতিনিধি, গণ্ডাছড়া, ২৩ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে গণ্ডাছড়ায় নির্বাচনী প্রচারে নামল সিপিআইএম। বুধবার সিপিআইএম গণ্ডাছড়া…

ByByReshmi Debnath Sep 23, 2026

ভিলেজ কাউন্সিলের নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে খোয়াই জেলার দুই ব্লক সফরে রাজ্য নির্বাচন কমিশনার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ সেপ্টেম্বর: ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে রাজ্য…

ByByReshmi Debnath Sep 23, 2026
Scroll to Top