News Flash

  • Home
  • প্রধান খবর
  • Accident:হাবড়ায় পথ দুর্ঘটনায় আহত চার যুবক, আশঙ্কাজনক ৩
Image

Accident:হাবড়ায় পথ দুর্ঘটনায় আহত চার যুবক, আশঙ্কাজনক ৩

উত্তর ২৪ পরগনা, ২৩ সেপ্টেম্বর (হি. স.) : উত্তর ২৪ পরগানার হাবরার গাউদবাং রোডের কাইপুকুর এলাকায় পথ দুর্ঘটনায় আহত চার যুবক। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে।

আহতদের নাম শম্ভু রায়, প্রণয় কর, সোনাই ভৌমিক ও প্রীতম দে। সকলেই হাবড়া থানা এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, বাইকে করে চার যুবক মগরা থেকে হাবড়া ফিরছিলেন। সকাল ৬টার দিকে গাউদবাং রোডের কাইপুকুর এলাকায় একটি গাড়িকে সাইড দেওয়ার সময় বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। আর বাইকটি একটি বটগাছের সাথে ধাক্কা মারে। স্থানীয়দের সহয়তায় আহতদের হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তিনজনকে কলকাতার একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ঘটনার খবর পেয়ে হাবড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত লবাইকটি উদ্ধার করে। আহতদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আহত চারজনের কারোরই মাথায় হেলমেট ছিল না।

Releated Posts

উজবেক প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের গুরুত্বপূর্ণ ফলাফল তুলে ধরলেন প্রধানমন্ত্রী মোদি

তাসখন্দ, ৩০ আগস্ট (আইএএনএস): উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভের সঙ্গে তাসখন্দে অনুষ্ঠিত বৈঠকের গুরুত্বপূর্ণ ফলাফলগুলি রবিবার তুলে ধরলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Aug 30, 2026

ভারত-উজবেকিস্তান সম্পর্ক উন্নীত হয়ে ‘সমন্বিত কৌশলগত অংশীদারিত্ব’: প্রধানমন্ত্রী মোদি

তাসখন্দ, ৩০ আগস্ট (আইএএনএস): ভারত ও উজবেকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ককে ‘সমন্বিত কৌশলগত অংশীদারিত্ব’-এর পর্যায়ে উন্নীত করার ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Aug 30, 2026

‘মহানায়ক’ উত্তম কুমার থেকে নারী ক্ষমতায়ন—‘মন কি বাত’-এ নানা সাফল্যের কথা তুলে ধরলেন মোদি

নয়াদিল্লি, ৩০ আগস্ট (আইএএনএস): বাংলার কিংবদন্তি অভিনেতা উত্তম কুমারের জন্মশতবর্ষে তাঁকে শ্রদ্ধা জানানো থেকে শুরু করে নারী ক্ষমতায়ন,…

ByByNews Desk Aug 30, 2026

মাদকমুক্ত ভারত গড়তে ‘নশামুক্ত যুব’ অভিযানে সকলকে সামিল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ৩০ আগস্ট (আইএএনএস): ২০৪৭ সালের মধ্যে মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে দেশজুড়ে গতি পেয়েছে ‘নশামুক্ত যুব ফর বিকশিত…

ByByNews Desk Aug 30, 2026
Scroll to Top