News Flash

  • Home
  • প্রধান খবর
  • নীতীশকে তোপ অমিত শাহের, বললেন তিনি কোনও রাজনৈতিক মতাদর্শের পক্ষে নন
Image

নীতীশকে তোপ অমিত শাহের, বললেন তিনি কোনও রাজনৈতিক মতাদর্শের পক্ষে নন

পূর্ণিয়া, ২৩ সেপ্টেম্বর (হি.স.) : বিহারের মুখ্যমন্ত্রী ও জেডি (ইউ) প্রধান নীতীশ কুমারকে তীব্র আক্রমণ শানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ। শুক্রবার বিহারের পূর্ণিয়ার জনসভা থেকে অমিত শাহ বলেছেন, নীতীশ কুমার কোনও রাজনৈতিক মতাদর্শের পক্ষে নন। নীতীশজি জেডিইউ ছেড়ে লালুজির সঙ্গেও যেতে পারেন, জাতপাতের রাজনীতি করতে পারেন। নীতীশ জি জেডিইউ ছেড়ে বামপন্থী, কংগ্রেসের সঙ্গেও বসতে পারেন।

অমিত শাহের আরও সংযোজন, নীতীশের একটাই নীতি, নিজের আসন যেন অক্ষুন্ন থাকে। নীতীশ কুমারকে কটাক্ষ ও হুঁশিয়ারি দিয়ে অমিত শাহ বলেছেন, নীতীশবাবু ভারতের জনগণ এখন সচেতন হয়েছেন। স্বার্থপরতা ও ক্ষমতার বিপথগামী রাজনীতি করে প্রধানমন্ত্রী হওয়া যায় না। দেশের জন্য উন্নয়নমূলক কাজ করে, নিজের আদর্শের প্রতি নিবেদিত হয়ে এবং দেশের নিরাপত্তা নিশ্চিত করেই প্রধানমন্ত্রী হওয়া যায়।

Releated Posts

মোদির অস্ট্রেলিয়া সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত হবে, আশাবাদী অস্ট্রেলিয়ার শীর্ষ নেতৃত্ব

মেলবোর্ন, ৯ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অস্ট্রেলিয়া সফর দুই দেশের কৌশলগত ও অর্থনৈতিক অংশীদারিত্বকে আরও গভীর করবে…

ByByNews Desk Jul 9, 2026

মার্কিন শুল্ক প্রস্তাবের তীব্র বিরোধিতা ভারতের, ‘আইনি ও বাস্তবভিত্তিক ভিত্তির অভাব’, দাবি নয়াদিল্লির

ওয়াশিংটন, ৮ জুলাই (আইএএনএস) : ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত ১২.৫ শতাংশ শুল্ক আরোপের মার্কিন প্রস্তাবের তীব্র বিরোধিতা করল…

ByBySandeep Biswas Jul 8, 2026

বিক্ষোভ মিছিলে উত্তেজনা, মেজাজ হারিয়ে দলীয় কর্মীকে চড় মারলেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ৮ জুলাই (আইএএনএস) : বারুইপুরে এক নাবালিকার ধর্ষণ ও হত্যার অভিযোগের প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ মিছিল চলাকালীন…

ByBySandeep Biswas Jul 8, 2026

সংগঠন মজবুত করতে কংগ্রেসের বড় রদবদল, নতুন সাধারণ সম্পাদক ও রাজ্য পর্যবেক্ষক নিয়োগ

নয়াদিল্লি, ৮ জুলাই(আইএএনএস) : সংগঠনকে আরও শক্তিশালী করতে বড় সাংগঠনিক রদবদলের ঘোষণা করল অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি (এআইসিসি)।…

ByBySandeep Biswas Jul 8, 2026
Scroll to Top