News Flash

  • Home
  • প্রধান খবর
  • Amit Shah :উচ্চ পর্যায়ের বৈঠক করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
Image

Amit Shah :উচ্চ পর্যায়ের বৈঠক করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (হি.স.) : বৃহস্পতিবার দেশজুড়ে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া (পিএফআই) এর কর্মীদের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপের পর্যালোচনা করতে একটি উচ্চ-পর্যায়ের বৈঠক করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) এবং পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া (পিএফআই) এর প্রাঙ্গনে অভিযান চালানোর কারণে এই বৈঠকটি তাৎপর্যপূর্ণ।

সিনিয়র আধিকারিকদের মতে, শাহের সভাপতিত্বে বৈঠকে পিএফআই-র প্রাঙ্গনে পরিচালিত অভিযান এবং সন্ত্রাসবাদের সন্দেহভাজনদের বিরুদ্ধে গৃহীত ব্যবস্থা নিয়ে আলোচনা হয়েছে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত ডোভাল, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা, এনআইএ মহাপরিচালক দিনকর গুপ্তা এবং শীর্ষ আধিকারিকরা এই উচ্চ পর্যায়ের বৈঠকে উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, বৃহস্পতিবার সকালে এনআইএর নেতৃত্বে একাধিক সংস্থা ১২ টি রাজ্যে একযোগে অভিযান চালিয়েছে এবং ১০৬ জন পিএফআই কর্মীকে গ্রেফতার করা হয়েছে। উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, কেরালা, কর্ণাটক, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটক, তামিলনাড়ু সহ ১২টি রাজ্যে রাজ্য পুলিশের সঙ্গে এনআইএ এবং ইডি অভিযান চালিয়েছে।

Releated Posts

২০২৭-এর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন নিয়ে অমিত শাহের সঙ্গে বৈঠক কেশব প্রসাদ মৌর্যের

লখনউ, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

ভুজ-বড়ৌনির মধ্যে সপ্তাহে তিন দিন চলবে নতুন অমৃত ভারত এক্সপ্রেস, অনুমোদন রেলের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটের ভুজ থেকে বিহারের বড়ৌনি পর্যন্ত নতুন অমৃত ভারত এক্সপ্রেস চালুর অনুমোদন দিয়েছে ভারতীয়…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত ভারতের

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী ও দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

জ্বালানি নিরাপত্তা, এসআরআইএ ও অসামরিক পরমাণু সহযোগিতা নিয়ে ভারত-আমেরিকার আলোচনা

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নিউইয়র্কে মার্কিন রাজনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top