News Flash

  • Home
  • দেশ
  • জ্ঞানবাপী মসজিদ মামলার পরবর্তী শুনানি ২৯ সেপ্টেম্বর, মুসলিম পক্ষকে নোটিস আদালতের
Image

জ্ঞানবাপী মসজিদ মামলার পরবর্তী শুনানি ২৯ সেপ্টেম্বর, মুসলিম পক্ষকে নোটিস আদালতের

বারাণসী, ২২ সেপ্টেম্বর (হি.স.): জ্ঞানবাপী মসজিদ মামলার পরবর্তী শুনানি হবে আগামী ২৯ সেপ্টেম্বর, অর্থাৎ পরবর্তী বৃহস্পতিবার। ‘শিবলিঙ্গ’-র কার্বন ডেটিং-এর জন্য হিন্দু পক্ষের আবেদনের প্রেক্ষিতে মুসলিম পক্ষকে নোটিশ জারি করেছে বারাণসী আদালত। ২২ সেপ্টেম্বর, বৃহস্পতিবার বারাণসী আদালতে জ্ঞানবাপী মামলার শুনানি শুরু হয়। এদিন আদালতে উপস্থিত ছিলেন বিষ্ণু শঙ্কর জৈন, সুভাষ নন্দন চতুর্বেদী, সুধীর ত্রিপাঠী, ৪ জন মহিলা আবেদনকারী এবং হিন্দু পক্ষ থেকে ডঃ সোহান লাল আর্য এবং মুসলিম পক্ষ থেকে মোহাম্মদ শামীম আহমেদ।

প্রসঙ্গত, ২০২১ সালের আগস্ট মাসে পাঁচ হিন্দু মহিলা জ্ঞানবাপীর ‘মা শৃঙ্গার গৌরী’ (ওজুখানা ও তহখানা নামে পরিচিত) এবং মসজিদের অন্দরের পশ্চিমের দেওয়ালে দেবদেবীর মূর্তির অস্তিত্বের দাবি করে তা পূজার্চনার অনুমতি চেয়েছিলেন বারাণসী দায়রা আদালতে। এর পর দায়রা আদালতের বিচারক রবিকুমার দিবাকরের নিযুক্ত কমিটি মসজিদের অন্দরে সমীক্ষা ও ভিডিয়োগ্রাফির নির্দেশ দিয়ে পর্যবেক্ষক দল গঠন করে। সেই কাজ শেষ হওয়ার পরেই গত ২০ মে সুপ্রিম কোর্টের নির্দেশে মামলার শুনানির দায়িত্ব পায় বারাণসী জেলা আদালত। সেই থেকে বারাণসীর আদালতে জ্ঞানবাপী মামলার শুনানি চলছে।

জ্ঞানবাপী মামলায় হিন্দুপক্ষের আইনজীবী বিষ্ণু শঙ্কর জৈন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন, আমরা কার্বন ডেটিংয়ের দাবি করেছি। মুসলিম পক্ষ বলেছে সেটি ঝর্ণা, আমরা বলেছি শিবলিঙ্গ। একটি স্বাধীন সংস্থাকে এটি তদন্ত করে নিশ্চিত করতে হবে। আমরা কার্বন ডেটিং-এর জন্য একটি আবেদন দাখিল করেছি।

প্রসঙ্গত, সেই আবেদন মঞ্জুর হওয়ায় ‘শিবলিঙ্গ’-র কার্বন ডেটিং-এর জন্য হিন্দু পক্ষের আবেদনের প্রেক্ষিতে মুসলিম পক্ষকে নোটিশ জারি করেছে বারাণসী আদালত।

Releated Posts

সিইসি জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে ২ অক্টোবর থেকে দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার শনিবারের মধ্যে পদত্যাগ না করলে আগামী ২…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এনইপি শিক্ষার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তা ও সৃজনশীলতাকে গুরুত্ব দেয়: প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় শিক্ষানীতি (এনইপি) ২০২০ শিক্ষাব্যবস্থার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তাভাবনা, সৃজনশীলতা, পরীক্ষামূলক শিক্ষা এবং সমস্যা সমাধানের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

সিইসি-কে নিয়ে রাহুল গান্ধীর মন্তব্যের সমালোচনায় বিজেপি, ‘ভাষা অনভিপ্রেত’ দাবি নেতাদের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে লোকসভার বিরোধী দলনেতা…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

মেক ইন ইন্ডিয়া’র প্রভাব সর্বক্ষেত্রে দৃশ্যমান, বললেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের ১২ বছর পূর্তি উপলক্ষে এর সাফল্য ও বিভিন্ন ক্ষেত্রে প্রভাবের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top