News Flash

  • Home
  • বিনোদন
  • চোখের জলে কৌতুকশিল্পীকে বিদায়, পঞ্চভূতে বিলীন রাজু শ্রীবাস্তব
Image

চোখের জলে কৌতুকশিল্পীকে বিদায়, পঞ্চভূতে বিলীন রাজু শ্রীবাস্তব

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (হি.স.): না-ফেরার দেশে আগেই চলে গিয়েছেন, আর বৃহস্পতিবার পঞ্চভূতে বিলীন হলেন জনপ্রিয় কৌতুক অভিনেতা রাজু শ্রীবাস্তব। বৃহস্পতিবার দিল্লির নিগামবোধ ঘাট শ্মশানে রাজু শ্রীবাস্তবের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। যে সকলকে সর্বদা হাসিয়ে ছিলেন, তাঁকে চোখের জলে বিদায় জানালেন পরিবার, পরিজন ও অগণিত অনুরাগীরা।

মাত্র ৫৮ বছর বয়সে প্রয়াত হয়েছেন জনপ্রিয় কৌতুকশিল্পী রাজু শ্রীবাস্তব। চলতি বছরের ১০ আগস্ট জিমে শরীরচর্চা করার সময় হৃদরোগে আক্রান্ত হন কৌতুকশিল্পী রাজু শ্রীবাস্তব। সঙ্কটজনক অবস্থায় ভর্তি করা হয় দিল্লির এইমস-এ। সেই থেকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন তিনি। বুধবার এইমস-এ চিকিৎসাধীন অবস্থায় জীবনাবসান হয় তাঁর।

বুধবার এইমস থেকে রাজু শ্রীবাস্তবের মরদেহ নিয়ে যাওয়া হয় তাঁর বাড়িতে। সেখানেই তাঁকে শেষশ্রদ্ধা জানানো হয়। এরপর বৃহস্পতিবার নিয়ে যাওয়া নিগামবোধ ঘাট শ্মশানে। সেখানে রাজুকে শেষ দেখার জন্য উপস্থিত ছিলেন অসংখ্য অনুরাগীরা। ধর্মীয় রীতি মেনে এদিন রাজু শ্রীবাস্তবের শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

Releated Posts

জুবিন গর্গের ২০০-রও বেশি বিরল গান ডিজিটাল আর্কাইভে সংরক্ষণ অসমের সঙ্গীতপ্রেমীর

গুয়াহাটি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): প্রয়াত অসমিয়া গায়ক জুবিন গর্গের সঙ্গীতের ঐতিহ্য সংরক্ষণের উদ্যোগ নিয়েছেন অসমের নগাঁও জেলার কুয়ারিতলের…

ByBySandeep Biswas Sep 18, 2026

‘ডোন্ট বি শাই’-এর ট্রেলারে নতুন প্রজন্মের প্রেম, বন্ধুত্ব ও জীবনের টানাপোড়েন

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কুনাল রয় কাপুর, অনুরাগ বসু ও নেহা ধুপিয়াকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে আসন্ন ইয়ং…

ByByNews Desk Sep 12, 2026

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

আশা ভোঁসলের ৯৩তম জন্মবার্ষিকীতে আবেগঘন স্মৃতিচারণ নীতিন, কুমার শানু ও সুদেশ ভোঁসলের

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলের ৯৩তম জন্মবার্ষিকীতে তাঁকে স্মরণ করলেন সংগীতজগতের একাধিক শিল্পী। নীতিন মুকেশ,…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top