News Flash

  • Home
  • প্রধান খবর
  • দৈনিক সংক্ৰমণ ফের ৫-হাজারের ঊর্ধ্বে; আরোগ্যের হার অপরিবর্তিতই, মৃত্যু আরও ২৬ জনের
Image

দৈনিক সংক্ৰমণ ফের ৫-হাজারের ঊর্ধ্বে; আরোগ্যের হার অপরিবর্তিতই, মৃত্যু আরও ২৬ জনের

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (হি.স.): ভারতে করোনাভাইরাসের দৈনিক সংক্ৰমণ ফের ৫-হাজারের গণ্ডি ছাড়িয়ে গিয়েছে, মৃত্যুও বেড়েছে আগের দিনের তুলনায়। বুধবার সারা দিনে দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৪৪৩ জন। বিগত ২৪ ঘন্টায় ২৬ জনের মৃত্যুর পর ভারতে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে ৫,২৮,৪২৯-এ পৌঁছেছে, শুধুমাত্র কেরলেই বুধবার সারাদিনে মৃত্যু হয়েছে ১২ জনের। দেশে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা বেড়ে ৪৬ হাজার ৩৪২-এ পৌঁছেছে। দেশে আরোগ্যের হার অপরিবর্তিতই রয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, বুধবার সারা দিনে দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৪৪৩ জন, ভারতে মোট করোনা-আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪,৪৫,৫৩,০৪২ জন। বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা বেড়ে ৪৬ হাজার ৩৪২-তে পৌঁছেছে। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.১০ শতাংশ করোনা-রোগী চিকিৎসাধীন রয়েছেন ভারতে। বিগত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসের টিকা পেয়েছেন ১৫ লক্ষ ৮৫ হাজার ৩৪৩ জন প্রাপক, ফলে ভারতে বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ২১৭.১১-কোটির বেশি টিকাকরণ সম্পন্ন হয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,৩৯,৭৮,২৭১ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৭১ শতাংশ। বিগত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৫,২৯১ জন। ভারতে দৈনিক করোনা-সংক্রমণের হার বেড়ে ১.৬১ শতাংশে পৌঁছেছে।

Releated Posts

স্বচ্ছতা ও বৃহত্তর অংশগ্রহণের মাধ্যমে সরকারি ক্রয় ব্যবস্থায় পরিবর্তন আনছে জিইএম: মোদি

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): স্বচ্ছ প্রক্রিয়া, বৃহত্তর অংশগ্রহণ এবং উন্নত সুযোগের মাধ্যমে সরকারি ই-মার্কেটপ্লেস (জিইএম) ভারতে সরকারি ক্রয়…

ByByNews Desk Aug 11, 2026

শিক্ষার্থী আন্দোলন নিয়ে ‘দ্বিচারিতা’, রাহুল গান্ধীকে ফের নিশানা বিজেপির

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ‘দ্বিচারিতা’র অভিযোগ তুলে আক্রমণ আরও…

ByByNews Desk Aug 11, 2026

প্রতিটি ঘরে ‘হর ঘর তিরঙ্গা’কে উৎসবে পরিণত করি: সক্রিয় জনঅংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): আগামী ১৫ আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে দেশবাসীকে সক্রিয়ভাবে অংশ নেওয়ার…

ByByNews Desk Aug 11, 2026

ঝাড়খণ্ডে পড়ুয়াদের আন্দোলন ও সংসদ অচল নিয়ে মকর দ্বারে মুখোমুখি এনডিএ-বিরোধীরা

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে পড়ুয়াদের আন্দোলনে পুলিশি পদক্ষেপ এবং সংসদে বারবার অধিবেশন ব্যাহত হওয়া নিয়ে মঙ্গলবার সংসদের…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top