News Flash

  • Home
  • প্রধান খবর
  • উত্তর প্রদেশে এটাহ-তে দেওয়াল ভেঙে মৃত্যু ৪ নাবালকের, শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ
Image

উত্তর প্রদেশে এটাহ-তে দেওয়াল ভেঙে মৃত্যু ৪ নাবালকের, শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ

এটাহ, ২২ সেপ্টেম্বর (হি.স.): লখনউ ও নয়ডার পর এবার এটাহ। ভারী বৃষ্টিপাতের জেরে উত্তর প্রদেশের এটাহ জেলায় বাড়ির দেওয়াল ভেঙে ভগ্নাবশেষের নীচে চাপা পড়ে মৃত্যু হয়েছে ৪ নাবালকের। এই ঘটনায় আরও দু’জন আহত হয়েছে। এটাহ-র জেলাশাসক অবিনাশ রাই এই ঘটনা সম্পর্কে বলতে গিয়ে জানিয়েছেন, বৃষ্টিতে দেওয়াল ভেঙে মৃত্যু হয়েছে ৪টি শিশুর, দু’জন আহত হয়েছেন। নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে। বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোররাতের মধ্যে মর্মান্তিক ঘটনটি ঘটেছে।

দেওয়াল ভেঙে ৪ নাবালকের মৃত্যুতে গভীর দুঃখপ্রকাশ করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মুখ্যমন্ত্রী দফতর থেকে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এটাহতে দেওয়াল ভেঙে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। নিহতদের স্বজনদের ৪ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আহতদের যথাযথ চিকিৎসার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Releated Posts

২০৩০ সালের মধ্যে ১০০ গিগাওয়াট বায়ুশক্তি উৎপাদনের লক্ষ্য, গোয়ায় গ্লোবাল উইন্ড ডে সম্মেলনের আয়োজন ভারতের

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ২০৩০ সালের মধ্যে ১০০ গিগাওয়াট এবং ২০৩৬ সালের মধ্যে ১৫৬ গিগাওয়াট বায়ুশক্তি উৎপাদন ক্ষমতা…

ByByNews Desk Jun 14, 2026

উদ্ভাবন, প্রযুক্তি ও উৎপাদনে বিপুল সম্ভাবনা, বিশ্ব বিনিয়োগকারীদের ভারতমুখী হওয়ার আহ্বান মোদির

নিস/নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ভারত এখন বিশ্বব্যাপী বিনিয়োগ ও উদ্ভাবনের অন্যতম আকর্ষণীয় গন্তব্যে পরিণত হয়েছে। প্রতিভা, বৃহৎ বাজার,…

ByByNews Desk Jun 14, 2026

বছরের পর বছর ভারতই বিশ্বের দ্রুততম বর্ধনশীল অর্থনীতি: নির্মলা সীতারামন

বেঙ্গালুরু, ১৪ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা রাহুল গান্ধী দেশের অর্থনীতি নিয়ে বারবার সমালোচনা করলেও বাস্তবে ভারত ধারাবাহিকভাবে বিশ্বের…

ByByNews Desk Jun 14, 2026

সংস্কারের এক্সপ্রেস থামবে না, এগিয়ে চলবে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ভারতের সংস্কার প্রক্রিয়ার গতি কোনওভাবেই থামবে না এবং আগামী দিনে দেশের স্টার্টআপ ইকোসিস্টেম আরও…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top