News Flash

Image

Assam:উমরাংসোতে পাইন গাছ কাটতে গিয়ে বনবিভাগের হাতে আটক দুই যুবক

হাফলং (অসম), ২১ সেপ্টেম্বর (হি.স.) : ডিমা হাসাও জেলায় অবৈধভাবে গাছ কাটতে গিয়ে বনবিভাগের হাতে আটক দুই চোরাকারবারি। ডিমা হাসাও জেলার উদ্যোগ নগরী হিসেবে পরিচিত উমরাংসোতে মঙ্গলবার রাতে পাইন গাছ কাটতে গিয়ে বনবিভাগের হাতে আটক হয়েছে দুই যুবক। এদের হেফাজত থেকে কাঠের পাশাপাশি গাছ কাটার একটি মেশিন বাজেয়াপ্ত করেছেন বন আধিকারিকরা।

উল্লেখ্য, সুপ্রিম কোর্ট গাছ কাটা ও বনধ্বংসের উপর নিষেধাজ্ঞা জারি করলেও আদালতের এই নির্দেশ অমান্য করে চোরাকারবারিরা অবাধে গাছ কেটে বনধ্বংস অব্যাহত রেখেছে। বিশেষ করে উমরাংসো অঞ্চলে এভাবে অবাধে গাছ কেটে এ সব গাছ বহিঃরাজ্যে পাচার করছে একটি দুষ্টচক্র বলে দীর্ঘদিন থেকে অভিযোগ রয়েছে। আর এভাবে অবাধে বনধ্বংস চলার জন্য এর বিরূপ প্রভাব পড়ছে প্রকৃতির উপর। এভাবে গাছপালা কেটে বনধ্বংস করার জেরে এর ব্যাপক প্রভাব পড়ছে প্রাকৃতিক ভারসাম্য রক্ষার ক্ষেত্রে। তাই অসমের অন্যতম পাহাড়ি জেলা ডিমা হাসাওয়ে বনধ্বংস বা গাছপালা কাটা রোধ করতে বনবিভাগ ব্যাপক পদক্ষেপ গ্রহণ করেছে।

মঙ্গলবার এভাবে উমরাংসো সংরক্ষিত বনাঞ্চলে সাতজনের একটি চোরাকারবারির দল অবৈধভাবে পাইন গাছ কাটতে গেলে বনবিভাগ এক অভিযান চালিয়ে দুই যুবককে আটক করতে সক্ষম হয়েছে। তবে বন বিভাগ দুই চোরাকারবারিকে আটক করতে তাদের সঙ্গে থাকা অন্য পাঁচ সঙ্গী পালিয়ে যেতে সক্ষম হয়। এদিকে বনবিভাগের হাতে আটক দুই চোরাকারবারির কাছ থেকে বনবিভাগ একটি গাছ কাটার মেশিন উদ্ধার করে।

Releated Posts

অসমের নিরাপত্তা নিয়ে কোনও আপস নয়, উন্নয়নও সমান গুরুত্বপূর্ণ: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১৩ মে (আইএএনএস) : অসমের নিরাপত্তার প্রশ্নে কোনওরকম আপস করা হবে না বলে বুধবার স্পষ্ট জানিয়ে দিলেন…

ByByTaniya Chakraborty May 13, 2026

অসমে ইউসিসি কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১৩ মে (আইএএনএস) : অসমে ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করতে বিজেপি সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে বুধবার ফের…

ByByTaniya Chakraborty May 13, 2026

মণিপুরে জঙ্গি হামলায় নিহত ৩ কুকি চার্চ নেতা, উত্তেজনা কাঙপোকপিতে

ইম্ফল, ১৩ মে (আইএএনএস) : মণিপুরের কাঙপোকপি জেলায় বুধবার সশস্ত্র জঙ্গিদের হামলায় কুকি সম্প্রদায়ের অন্তত তিনজন নিহত হয়েছেন।…

ByByTaniya Chakraborty May 13, 2026

বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধনে প্রস্তুত মেঘালয়: মুখ্য নির্বাচনী আধিকারিক

শিলং, ১২ মে (আইএএনএস): মেঘালয়ে বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন (স্পেশাল ইনটেনসিভ রিভিশন) প্রক্রিয়া চালানোর জন্য নির্বাচন দফতর…

ByByTaniya Chakraborty May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top