News Flash

  • Home
  • খেলা
  • Sports:সূর্য কুমারের দাপটে আইসিসি-র ক্রমতালিকায় পতন পাক অধিনায়কের, শীর্ষে রিজওয়ানই
Image

Sports:সূর্য কুমারের দাপটে আইসিসি-র ক্রমতালিকায় পতন পাক অধিনায়কের, শীর্ষে রিজওয়ানই

দুবাই, ২১সেপ্টেম্বর (হি.স.) : টি-২০ ফরম্যাটে ব্যাটারদের ক্রমতালিকা প্রকাশ করল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। আর সেই তালিকায় অনেকটাই উপরে উঠে এসেছেন সূর্যকুমার যাদব। আর তিনি উঠে আসায় এক ধাপ নেমে গেলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক বাবর আজম।

টি-২০ ফরম্যাটে সূর্যকুমার যাদব ভাল ব্যাট করে থাকেন। যে কোনও মুহূর্তে ম্যাচের গতিপ্রকৃতি বদলে দিতে পারেন তিনি। ঘরোয়া ক্রিকেটে স্কাই বলেই পরিচিত সূর্যকুমার যাদব। এশিয়া কাপে সূর্যকুমার যাদব নজর কাড়েন। গত কাল অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচে সূর্যর ব্যাটে গনগনে তেজ দেখা গিয়েছিল।
আজ বুধবার প্রকাশিত আইসিসি ক্রমতালিকায় দেখা যাচ্ছে টি-২০ ফরম্যাটে এক নম্বরে রয়েছেন মহম্মদ রিজওয়ান। তাঁর সংগৃহীত পয়েন্ট ৮২৫। এশিয়া কাপে রিজওয়ান আগাগোড়া ভাল ব্যাট করেছেন। ৭৯২ পয়েন্ট পেয়ে দু’ নম্বরে দক্ষিণ আফ্রিকার আইডেন মার্করাম। ৭৮০ পয়েন্ট পেয়ে সূর্যকুমার যাদব উঠে এসেছেন তিন নম্বরে। ভারতীয় ব্যাটার তিন নম্বরে পৌঁছে যাওয়ায় চারে চলে গিয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। তাঁর সংগ্রহে ৭৭১ পয়েন্ট।

সূর্যকুমার যাদব ছাড়া আইসিসি ক্রমতালিকায় প্রথম দশে অবশ্য নেই কোনও ভারতীয় ব্যাটার।

Releated Posts

‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এ মাদকমুক্ত ভারতের শপথ, নেতৃত্বে ক্রীড়ামন্ত্রী মানসুখ মাণ্ডব্য

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): ‘নেশামুক্ত ভারত’ গড়ার বার্তা নিয়ে রবিবার দেশজুড়ে অনুষ্ঠিত হল ‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এর…

ByByNews Desk Aug 9, 2026

অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্সে হাই জাম্পে রুপো বাসন্তের, লং জাম্পে ব্রোঞ্জ শাহনওয়াজের

ইউজিন, ৯ আগস্ট (আইএএনএস): অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের হাই জাম্পে রুপোর পদক জিতলেন ভারতের বাসন্ত। ২.২১ মিটার…

ByByNews Desk Aug 9, 2026

বিএসএফের ‘স্পন্দন’ ফুটবলে চ্যাম্পিয়ন উত্তর ত্রিপুরা জেলা

আগরতলা, ৮ আগস্ট: সীমান্ত সুরক্ষা বাহিনী (বিএসএফ)-এর রাজ্যভিত্তিক মর্যাদাপূর্ণ ‘স্পন্দন’ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল উত্তর…

ByByNews Desk Aug 8, 2026

কোরিয়া মাস্টার্সে বিদায় অনমলের, কোয়ার্টার ফাইনালে তন্বী, অশ্মিতা ও রক্ষিতা

আসান সিটি, ৬ আগস্ট (আইএএনএস): কোরিয়া মাস্টার্স ব্যাডমিন্টন টুর্নামেন্টে ভারতের অনমল খার্বের অভিযান শেষ হয়েছে প্রি-কোয়ার্টার ফাইনালেই। বৃহস্পতিবার…

ByByNews Desk Aug 6, 2026
Scroll to Top