News Flash

  • Home
  • মুখ্য খবর
  • BJP:আজ রাজ্যসভা উপনির্বাচন, রাজ্যে এলেন বিজেপির নবনিযুক্ত প্রভারী ও উত্তর-পূর্বের কো-অর্ডিনেটর
Image

BJP:আজ রাজ্যসভা উপনির্বাচন, রাজ্যে এলেন বিজেপির নবনিযুক্ত প্রভারী ও উত্তর-পূর্বের কো-অর্ডিনেটর

আগরতলা, ২১ সেপ্টেম্বর : রাজ্যে একটি মাত্র রাজ্যসভার আসনে উপনির্বাচন বৃহস্পতিবার। আজ দিল্লি থেকে ফিরেছেন রাজ্যসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তাঁর সাথেই এসেছেন ত্রিপুরার নবনিযুক্ত প্রভারী সাংসদ ডা. মহেশ শর্মা এবং উত্তর-পূর্বাঞ্চলের কো-অর্ডিনেটর সাংসদ ড. সম্বিত পাত্র। আজ বিমান বন্দরে তাঁদের উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে বিজেপি প্রদেশ কমিটি। প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য সহ দলের শীর্ষ পদাধিকারীগণ বিমান বন্দরে তাঁদের স্বাগত জানিয়েছেন। এদিকে, রাজ্যসভা উপনির্বাচনের লক্ষ্যে আজ রাতেই মুখ্যমন্ত্রীর সরকারী বাসভবনে বিধায়কদের বৈঠক শুরু হয়েছে।

প্রসঙ্গত, রাজ্যের সাংগঠনিক কাজকর্ম পর্যালোচনার উদ্দেশ্যেই বিজেপির নবনিযুক্ত রাজ্য প্রভারী এবং উত্তর-পূর্বাঞ্চলের কো-অর্ডিনেটর এসেছেন। দায়িত্ব নেওয়ার পর এই প্রথম তাঁরা ত্রিপুরা সফরে এসেছেন। এদিকে, আগামী ২৩ সেপ্টেম্বর দুই দিনের ত্রিপুরা সফরে আসছেন দলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক সংগঠন বি এল সন্তোষ।

সূত্রের খবর, দুর্গোত্সবের পরেই নির্বাচনী ময়দানে নেমে পরবে বিজেপি। সেই লক্ষ্যে রাজ্যে সংগঠনের সর্বশেষ পর্যালোচনা হোক, চাইছেন শীর্ষ নেতৃত্ব। 

Releated Posts

বাম আমলে শুরু স্মার্ট মিটার প্রকল্প আর্থিক অনিয়ম, ঠিকাদারকে ‘অযৌক্তিক সুবিধা’; অডিটে প্রশ্ন ৪২.৭৬ কোটি টাকার: বিদ্যুৎমন্ত্রী

আগরতলা, ১১ আগস্ট:  বামফ্রন্ট সরকারের আমলেই ত্রিপুরায় স্মার্ট মিটার প্রকল্পের সূচনা হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়ন…

ByByReshmi Debnath Aug 11, 2026

আগরতলায় চালু হবে ১০টি ইলেকট্রিক বাস, পুজোর আগেই পরিষেবা শুরুর লক্ষ্য

আগরতলা, ১১ আগস্ট: আগরতলায় পরিবেশবান্ধব ও সাশ্রয়ী গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে এবার ১০টি ইলেকট্রিক বাস চালুর উদ্যোগ নেওয়া…

ByByReshmi Debnath Aug 11, 2026

জলবদ্ধতা মোকাবিলায় আগরতলায় ১৩০ কোটি টাকার প্রকল্প, ১৫–৩০ মিনিটে জল নিষ্কাশনের লক্ষ্য

আগরতলা, ১১ আগস্ট: বর্ষার সময় জলবদ্ধতার সমস্যা মোকাবিলায় আগরতলা শহরের নিকাশি ব্যবস্থা আরও শক্তিশালী করতে বড়সড় পরিকল্পনা নিয়েছে…

ByByReshmi Debnath Aug 11, 2026

২০২৮-এ ত্রিপুরায় ফের বিজেপি সরকার, ২০২৯-এ কেন্দ্রে মোদির নেতৃত্বে প্রত্যাবর্তনের দাবি সুশান্তের

আগরতলা, ১১ আগস্ট: ২০২৮ সালের বিধানসভা নির্বাচনে ত্রিপুরায় বিজেপি ফের সরকার গঠন করবে। তেমনি, ২০২৯ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByTaniya Chakraborty Aug 11, 2026
Scroll to Top