News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Manik Saha:ত্রিপুরায় খুব শীঘ্রই শুরু হচ্ছে ডেন্টাল কলেজ, কেন্দ্রের অনুমোদন মিলেছে : মুখ্যমন্ত্রী
Image

Manik Saha:ত্রিপুরায় খুব শীঘ্রই শুরু হচ্ছে ডেন্টাল কলেজ, কেন্দ্রের অনুমোদন মিলেছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ২১ সেপ্টেম্বর (হি. স.) : ত্রিপুরায় খুব শীঘ্রই শুরু হচ্ছে ডেন্টাল কলেজ। কেন্দ্রীয় সরকার থেকে সেই অনুমোদন মিলেছে। আজ ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা দিল্লি সফর সেরে ফিরে এসে এই সংবাদ দিয়েছেন।

এদিন তিনি বলেন, দিল্লি সফরে গিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী মনসুখ মান্ডবিয়ার সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তাঁর কাছে ত্রিপুরায় ডেন্টাল কলেজ স্থাপনের আর্জি জানানো হয়েছিল। তিনি ত্রিপুরার আবেদনে সাড়া দিয়ে ডেন্টাল কলেজ স্থাপনে সম্মত হয়েছেন। মুখ্যমন্ত্রীর দাবি, কেন্দ্রীয় সরকার ত্রিপুরায় ডেন্টাল কলেজ চালু করার অনুমোদন দিয়েছে। খুব শীঘ্রই ওই কলেজ ত্রিপুরায় শুরু হচ্ছে।এদিকে, মুখ্যমন্ত্রী ত্রিপুরায় ব্রু শরণার্থী পুনর্বাসন প্রক্রিয়া নিয়েও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর সাথে আলোচনা করেছেন। কেন্দ্রীয় সরকার ব্রু শরণার্থী পুনর্বাসন প্রক্রিয়া সমাপ্তির সময়সীমা বৃদ্ধি করেছে বলে তিনি জানিয়েছেন। 

Releated Posts

কলাছড়ায় মর্মান্তিক পথদুর্ঘটনা: গাড়ির ধাক্কায় মহিলার মৃত্যু, আহত কিশোরী; পুলিশকর্মীর বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ২ আগস্ট: দক্ষিণ ত্রিপুরা জেলার কলাছড়া রেলস্টেশন সংলগ্ন এলাকায় রবিবার সকালে এক মর্মান্তিক পথদুর্ঘটনায় এক মহিলার মৃত্যু…

ByByReshmi Debnath Aug 2, 2026

মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে মদ্যপ অবস্থায় পুলিশকর্মীর ডিউটির অভিযোগ, তদন্তের দাবি

আগরতলা, ২ আগস্ট: গোমতী জেলার উদয়পুরে অবস্থিত মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে কর্তব্যরত এক পুলিশকর্মীর বিরুদ্ধে মদ্যপ অবস্থায় ডিউটি…

ByByReshmi Debnath Aug 2, 2026

আগরতলার আড়ালিয়ায় পূজোর মাঠ ঘিরে বিতর্ক, নিরপেক্ষ তদন্তের দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী

আগরতলা, ২ আগস্ট: রাজধানী আগরতলার আড়ালিয়া যুগেন্দ্রনগরের অজিত পল্লী এলাকায় একটি খালি জমিকে কেন্দ্র করে নতুন করে বিতর্কের…

ByByReshmi Debnath Aug 2, 2026

ত্রিপুরায় ভুয়ো সরকারি সংস্থার নামে প্রতারণা: ১.১২ কোটি টাকার ব্যাংক আমানত বাজেয়াপ্ত ইডির

আগরতলা, ১ আগস্ট (আইএএনএস): ত্রিপুরায় সরকারি আধিকারিকের পরিচয় ভুয়োভাবে ব্যবহার করে সরকারি সংস্থার আদলে প্রতিষ্ঠান গড়ে তুলে বিনিয়োগকারী…

ByBySandeep Biswas Aug 1, 2026
Scroll to Top