News Flash

  • Home
  • দেশ
  • আগামী দু’দিন ওডিশা ও ছত্তিশগড়ে ভারী বৃষ্টির সতর্কতা, বৃষ্টিপাতের সম্ভাবনা মধ্যপ্রদেশেও
Image

আগামী দু’দিন ওডিশা ও ছত্তিশগড়ে ভারী বৃষ্টির সতর্কতা, বৃষ্টিপাতের সম্ভাবনা মধ্যপ্রদেশেও

নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর (হি.স.) : আগামী দু’দিন ওডিশা, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্রের বিদর্ভ অঞ্চলে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। আইএমডি জানিয়েছে, একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তর ওডিশা-পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থিত। এর প্রভাবে আগামী কয়েকদিন তেলঙ্গানা এবং অন্ধ্র প্রদেশে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, অরুণাচল প্রদেশ, অসম এবং মেঘালয়েও আগামী দুই দিনের মধ্যে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হতে পারে। এদিকে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু দক্ষিণ-পশ্চিম রাজস্থানের কিছু অংশ এবং গুজরাটের পার্শ্ববর্তী কচ্ছ অঞ্চল থেকে সরে গিয়েছে। অর্থাৎ বর্ষা বিদায়ের প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে।

Releated Posts

মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ অগ্নিমিত্রা পালের, বুলেটপ্রুফ জ্যাকেট ও জ্যামার-যুক্ত কনভয় ব্যবহারের আবেদন

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর এক সহযোগী গ্রেফতার হওয়ার ঘটনার প্রেক্ষিতে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিরাপত্তা…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ‘জিআই অ্যান্ড বিয়ন্ড ২.০’ শীর্ষ সম্মেলন, প্রদর্শিত হবে ভারতের জিআই-স্বীকৃত হস্ততাঁত ও হস্তশিল্প

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃত হস্ততাঁত ও হস্তশিল্প পণ্যের প্রচার এবং দেশীয় ও আন্তর্জাতিক…

ByByNews Desk Aug 2, 2026

কিরোরি মাল কলেজের নবীনদের কৌতূহলী ও স্বাধীনচেতা হওয়ার আহ্বান দিলেন দিল্লির উপরাজ্যপাল টি. এস. সন্ধু

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয়ের কিরোরি মাল কলেজের ‘ফ্রেশার্স ওরিয়েন্টেশন প্রোগ্রাম ২০২৬’-এ নবাগত পড়ুয়াদের উদ্দেশে বৌদ্ধিক কৌতূহল,…

ByByNews Desk Aug 2, 2026

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে প্রাক্তন সাংসদ অশোক সিদ্ধার্থকে ফের বহিষ্কার করলেন মায়াবতী

লখনউ, ২ আগস্ট (আইএএনএস): দলবিরোধী কার্যকলাপ ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রধান মায়াবতী রবিবার প্রাক্তন সাংসদ…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top