News Flash

Image

Missing:বাপের বাড়ি যাওয়ার পথে মহিলা নিখোঁজ

নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ২০ সেপ্টেম্বর ৷৷ আবারো বিলোনিয়া থেকে নিখোঁজ সবিতা দেবনাথ (৪৬) নামে এক মহিলা৷ বাড়ি বরজ কলোনি এলাকায়৷ ঘটনা জানিয়ে বিলোনিয়া মহিলা থানায় নিখোঁজ ডায়রি করা হয়েছে৷ এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের পাশাপাশি আতঙ্কের সৃষ্টি হয়েছে৷
ঘটনার বিবরণ দিতে গিয়ে স্বামী মনোরঞ্জন দেবনাথ জানান গতকাল সন্ধ্যা নাগাদ স্ত্রী পুত্রবধূ এবং এলাকাবাসী সহ একসাথে বসে চা খেয়েছেন৷ তারপর সবিতা দেবনাথ তাকে জানায় সে বাপের বাড়ি যাচ্ছে বাবাকে দেখতে৷ নিজ বাড়ি থেকে বাপের বাড়ির দূরত্ব প্রায় এক কিলোমিটার৷ এই কথা বলে সবিতা দেবনাথ বাড়ি থেকে বেরিয়ে যায়৷ তারপর রাত ১১ টা বেজে যাওয়ায় স্ত্রী ফিরে আসছে না দেখে মনোরঞ্জন শ্বশুরবাড়িতে স্ত্রীকে খুঁজতে যায়৷ তখন শ্বশুর বাড়ির লোকজন জানায় সবিতা সেখানে যায়নি৷ আজ সকাল পর্যন্ত ফিরে না আসায় বিলোনিয়া মহিলা থানায় নিখোঁজ ডায়রি করা হয়েছে৷ স্বামী এবং পরিবারের লোকেরা জানায় সবিতা দেবনাথ এর গলায় , হাতে এবং কানে কিছু স্বর্ণের জিনিসও ছিল৷ সন্দেহ করা হচ্ছে এই স্বর্ণের জিনিসের লোভে কোন দুষ্টচক্র তাকে তুলে নিয়ে গেছে কিনা৷ গোটা ঘটনায় ধোঁয়াশার সৃষ্টি হয়েছে৷ এই বয়সে এবং বিবাহের প্রায় ৩০ বছর পর যেখানে ঘরে পুত্রবধূ ও নাতি রয়েছে সেখানে অন্য কিছু সন্দেহ করা হচ্ছে না৷ বিলোনিয়ার গিরিধারী এলাকায় মমতা মজুমদাব (৬৫) নিখোঁজের পক্ষকাল অতিক্রান্ত হওয়ার পর আবার এই ধরনের ঘটনা জনমনে আতঙ্কের সৃষ্টি হয়েছে৷ এখন দেখার বিষয় এই বিষয়ে পুলিশ এবার কি ভূমিকা নেয়৷

Releated Posts

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

বার্ষিক পূজার দিনেই মন্দিরে দুঃসাহসিক চুরি, চাঞ্চল্য বিশালগড়ে

বিশালগড়, ১০ সেপ্টেম্বর: বার্ষিক পূজার দিনেই মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে বিশালগড়ের রাউৎখলা এলাকায়। ঐতিহ্যবাহী…

ByByReshmi Debnath Sep 10, 2026

কালীমন্দিরে চুরি, বাধা দিতে গিয়ে আক্রান্ত, পুলিশের হাতে গ্রেপ্তার অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শ পল্লী এলাকায় একটি বাড়ির কালীমন্দিরে চুরির অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

সুকান্ত পল্লীতে ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাই, গ্রেপ্তার আরও এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর:  ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাইয়ের ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। এই নিয়ে…

ByByReshmi Debnath Sep 9, 2026
Scroll to Top