News Flash

  • Home
  • প্রধান খবর
  • বাড়াবাড়ির দায় প্রধানমন্ত্রীর নয়, মমতার এই মন্তব্যে তোপ অমিতের
Image

বাড়াবাড়ির দায় প্রধানমন্ত্রীর নয়, মমতার এই মন্তব্যে তোপ অমিতের

কলকাতা, ২০ সেপ্টেম্বর (হি. স.): সিবিআই-ইডির ‘বাড়াবাড়ি’র দায় প্রধানমন্ত্রী মোদীর নয়। বিধানসভা অধিবেশনকক্ষে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যে প্রশ্ন উঠেছে নানা মহলে। মঙ্গলবার সে ব্যাপারে টুইট করলেন বিজেপি-র পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক অমিত মালব্য।

অমিতবাবু লিখেছেন, “বিজেপিতে কারও, এবং অবশ্যই প্রধানমন্ত্রীর, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে কোনও বৈধতার প্রয়োজন নেই। তাঁর (মুখ্যমন্ত্রী) পুরো সরকার, শীর্ষ মন্ত্রী, দলীয় পদাধিকারী এবং তাৎক্ষণিক পরিবার কেন্দ্রীয় সংস্থার রাডারের অধীনে। কারণ আদালত তদন্তের নির্দেশ দিয়েছে। তাকে লুটের হিসাব দিতে হবে…। ”

প্রসঙ্গত, কয়লাকাণ্ডে ইডির জিজ্ঞাসাবাদ থেকে বেরিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রমণ করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। একবারও নরেন্দ্র মোদীর নাম উচ্চারণ করেননি। এবার রাজ্যে ইডি-সিবিআই তদন্ত থেকে মোদীকে আলাদা করার চেষ্টা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার রাজ্য বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিলেন, সিবিআই-ইডির ‘বাড়াবাড়ি’র নেপথ্যে রয়েছেন বিজেপির রাজ্য ও কেন্দ্রের নেতারা। বস্তুত, নাম না করে অমিত শাহ ও শুভেন্দু অধিকারীকেই কাঠগড়ায় তুলেছেন মুখ্যমন্ত্রী।

Releated Posts

পরীক্ষা সংস্কারের রোডম্যাপ তৈরির নির্দেশ, নন্দন নিলেকানির নেতৃত্বে টাস্ক ফোর্স গঠন করলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৬ জুলাই(আইএএনএস) : দেশের পরীক্ষা ব্যবস্থাকে আরও স্বচ্ছ, নির্ভরযোগ্য এবং প্রযুক্তিনির্ভর করে তুলতে ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নন্দন নিলেকানির…

ByBySandeep Biswas Jul 26, 2026

কার্গিল বিজয় দিবসে বীর সেনা ও শহিদদের প্রতি শ্রদ্ধা, আত্মনির্ভর ও শক্তিশালী ভারত গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবস উপলক্ষে দেশের বীর সেনা ও শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jul 26, 2026

আত্মনির্ভরতার সুবাস ছড়াচ্ছে বিজনৌরের ভেষজ চা, ‘নারী শক্তি’ ও ক্রীড়াবিদদের সাফল্যের ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): উত্তরপ্রদেশের বিজনৌর জেলার লাখিওয়ালা গ্রামের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি ‘বিদুর প্রেরণা স্বদেশি হার্বাল টি’-র…

ByByNews Desk Jul 26, 2026

‘ক্যাচ দ্য রেন’ গণআন্দোলনে পরিণত হচ্ছে, প্রতিটি জলবিন্দু সংরক্ষণের আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বৃষ্টির প্রতিটি ফোঁটা সংরক্ষণের লক্ষ্যে শুরু হওয়া ‘ক্যাচ দ্য রেন’ অভিযানে দেশজুড়ে সাধারণ মানুষের…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top