News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সাব্রুমে একই রাতে তিনটি মন্দিরে চুরি, জনমনে আতংক
Image

সাব্রুমে একই রাতে তিনটি মন্দিরে চুরি, জনমনে আতংক

সাব্রুম, ২০ সেপ্টেম্বর : সম্প্রতিকালে রাজ্যে চুরির ঘটনা  বৃদ্ধি পেয়েই  যাচ্ছে।  প্রতি রাতে কোন না কোন স্থানে চুরির ঘটনায় মানুষের রাতের ঘুম কেড়ে নিয়েছে। এরই মধ্যে  সাব্রুম থানার পাশাপাশি  তিনটি মন্দিরে একই রাতে চোরের দল হানা দিয়েছিল। চোরের দল  মন্দিরে ঢুকে  দানবাক্স লুটপাট করে  নিয়ে  যেতে সক্ষম হয়েছে। ঘটনাটি প্রকাশ্যে  আসাতে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। 

ঘটনার বিবরণে মন্দিরের পুরোহিত জানান, সাব্রুম থানার পাশেই তিনটি মন্দির অবস্থিত। রামঠাকুর মন্দির, দ্বৈতশ্বরী মন্দির এবং মহাদেব মন্দিরের গতকাল রাতে চোরেরা হানা দেয়।

তিনি জানান, পুলিশের নাকের ডগা দিয়ে মন্দিরের দানবাক্স লুটপাট করে পালিয়ে যায় চোরেরা।মঙ্গলবার সকালে মন্দিরের কতৃপক্ষের নজরে ঘটনাটি আসলে খবর দেওয়া হয় সাব্রুম থানার পুলিশকে। এই চুরির ঘটনায় জনমনে আতঙ্কের সৃষ্টি হয়েছে।পুলিশের নাকের ডগায় চুরির বিষয়টি জনমনে প্রশাসনের ভূমিকায় প্রশ্ন তুলেছে। 

Releated Posts

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

হুমকি-ভয় দেখিয়ে নির্বাচন থেকে সরানো যাবে না, বার্তা জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে বিরোধীদের প্রার্থী দিতে বাধা দেওয়ার চেষ্টা বিজেপি ও তিপরা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top