সাব্রুম, ২০ সেপ্টেম্বর : সম্প্রতিকালে রাজ্যে চুরির ঘটনা বৃদ্ধি পেয়েই যাচ্ছে। প্রতি রাতে কোন না কোন স্থানে চুরির ঘটনায় মানুষের রাতের ঘুম কেড়ে নিয়েছে। এরই মধ্যে সাব্রুম থানার পাশাপাশি তিনটি মন্দিরে একই রাতে চোরের দল হানা দিয়েছিল। চোরের দল মন্দিরে ঢুকে দানবাক্স লুটপাট করে নিয়ে যেতে সক্ষম হয়েছে। ঘটনাটি প্রকাশ্যে আসাতে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ঘটনার বিবরণে মন্দিরের পুরোহিত জানান, সাব্রুম থানার পাশেই তিনটি মন্দির অবস্থিত। রামঠাকুর মন্দির, দ্বৈতশ্বরী মন্দির এবং মহাদেব মন্দিরের গতকাল রাতে চোরেরা হানা দেয়।
তিনি জানান, পুলিশের নাকের ডগা দিয়ে মন্দিরের দানবাক্স লুটপাট করে পালিয়ে যায় চোরেরা।মঙ্গলবার সকালে মন্দিরের কতৃপক্ষের নজরে ঘটনাটি আসলে খবর দেওয়া হয় সাব্রুম থানার পুলিশকে। এই চুরির ঘটনায় জনমনে আতঙ্কের সৃষ্টি হয়েছে।পুলিশের নাকের ডগায় চুরির বিষয়টি জনমনে প্রশাসনের ভূমিকায় প্রশ্ন তুলেছে।



















