News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নিম্নমানের কাজ, নির্মাণের তিন মাসেই ভেঙ্গে গেল রাস্তা
Image

নিম্নমানের কাজ, নির্মাণের তিন মাসেই ভেঙ্গে গেল রাস্তা

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৯ সেপ্টেম্বর ৷৷  নির্মাণের মাত্র তিন মাসের মধ্যে যাতায়াতের রাস্তাটি ভেঙ্গে তলিয়ে গেল নদীগর্ভে৷ অভিযোগ নিম্নমানের কাজের ফলেই  রাস্তা ভেঙ্গে যোগাযোগ একপ্রকার বিচ্ছিন্ন৷ ঘটনা তেলিয়ামুড়া পূর্ত দপ্তরের অধীন দশমিঘাট এবং বাইশঘড়িয়া সংযোগস্থলে৷  জানা গেছে, বাইশঘড়িয়া এলাকাটি কৃষি প্রধান এলাকা৷ এই এলাকায়  বসবাসকারী ৯০ শতাংশ পরিবারই কৃষির উপর নির্ভর করে জীবন জীবিকা৷ এই এলাকার প্রত্যেকটি পরিবারের দাবি ছিল খোয়াই নদীর উপর একটি পাকা সেতু নির্মাণ৷ এই তাদের দাবি অনুযায়ী তেলিয়ামুড়া পূর্ত দপ্তর থেকে পাকা সেতু সহ রাস্তা নির্মাণ করা হয়৷ বিগত তিন মাস পূর্বে খুব ঘটা করে আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পর যাতায়াতের জন্য খুলে দেওয়া হল পাকা সেতু সহ রাস্তাটি৷ কয়েক মাস রাস্তাটি ভালো থাকলেও মাস খানেক আগে রাস্তার এক কোণা ধরে ভাঙ্গতে থাকে৷ বিগত কিছুদিন ধরে পাকা সেতুর সংযোগস্থলে রাস্তাতে ভগ্ণদশায় পরিণত হয়ে পরে রয়েছে৷ ফলে যানবাহন চলাচলে খুবই অসুবিধা  সম্মুখীন হতে হচ্ছে বলে এলাকাবাসী সহ যান চালকদের অভিযোগ৷ বিগত কিছুদিন ধরে ওই এলাকায় যান দুর্ঘটনা ঘটে চলছে অবিরাম৷ বিশেষ করে ওই এলাকাতে কৃষি প্রধান হওয়াতে কৃষিজ ও ফসল বাজারজাত করতে পারছে না দীর্ঘ কয়েক দিন ধরে৷ ওই এলাকার বসবাসকারী কৃষকদের অভিমত, বাইশঘড়িয়া এলাকার কৃষিজ ফসল রাজ্য সহ বহিঃরাজ্যের বাজার গুলিতে কদর রয়েছে৷ রাস্তাটি ভগ্ণদশার পরিণত হওয়ার কারণে কৃষিজ ফসল বাজারজাত করতে পারছে না আর তার ফলে রাজ্য সহ তেলিয়ামুড়া বাজারে সব্জির দাম বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করছে ওই এলাকার কৃষকরা৷ এলাকাবাসীদের আরো অভিযোগ, নির্মাণ কাজের শুরু থেকেই নিম্নমানের করা হয়েছিল৷ এ নিয়ে ওই এলাকার কয়েকজন অভিযোগ জানালেও ঠিকাদার তাদের কথায় কোন আমল দেয়নি৷ ফলে নিম্নমানের রাস্তা নির্মাণের খেসারত দিতে হচ্ছে ওই এলাকাবাসীদের কয়েক মাসের মধ্যেই৷ তাদের আরো অভিযোগ,, রাস্তাটি ভগ্ণদশার কারণে অনেক সময়ের পথ অতিক্রান্ত করে বাজার হাটে যেতে হচ্ছে৷ তাদের আরো অভিযোগ, রাস্তা দুইপাশে ড্রেইন নির্মাণ করার কথা থাকলেও কেবলমাত্র রাস্তার একপাশেই ড্রেইন নির্মাণ করা হয়েছে৷ অন্য প্রান্তে রাস্তাকে বাঁচানোর জন্য কয়েকটি বোল্ডার দেওয়ার কারণে ই রাস্তাটি বর্তমানে ভগ্ণদশার পরিণত হয়েছে৷ এলাকাবাসীদের দাবি অতিসত্বর যদি রাস্তাটি সংস্কার না করা হয় তবে তেলিয়ামুড়া সঙ্গে ওই এলাকার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়বে৷ এখন দেখার বিষয় পূর্ত দপ্তর কি ধরনের পদক্ষেপ গ্রহণ করেন রাস্তাটি সংস্কারের জন্য৷

Releated Posts

মতিনগরে মহিলার গলায় ছুরি ঠেকিয়ে সোনার চেইন, নগদ টাকা ও স্মার্টফোন ছিনতাইয়ের অভিযোগ

সোনামুড়া, ২৫ সেপ্টেম্বর: মহিলার গলায় ছুরি ঠেকিয়ে সোনার চেইন, নগদ ১৩ হাজার টাকা ও একটি স্মার্টফোন ছিনিয়ে নেওয়ার…

ByByReshmi Debnath Sep 25, 2026

পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তী পালন বিজেপি কার্যালয়ে

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতীয় জনসংঘের অন্যতম প্রতিষ্ঠাতা ও একাত্ম মানববাদের প্রবক্তা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় পালন…

ByByReshmi Debnath Sep 25, 2026

টেট উত্তীর্ণদের উপর জলকামান, পুলিশি আচরণের নিন্দায় বিরোধী দলনেতা

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি হস্তক্ষেপ এবং জলকামান ব্যবহারের ঘটনায় তীব্র নিন্দা জানালেন বিরোধী দলনেতা। বৃহস্পতিবারের…

ByByReshmi Debnath Sep 24, 2026

মেলাঘর থানার লকআপ থেকে পালিয়ে গেল অভিযুক্ত, বিশ্রামগঞ্জে ফের গ্রেপ্তার

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: মেলাঘর থানার লকআপ থেকে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠল এক অভিযুক্তের বিরুদ্ধে। বাথরুমে যাওয়ার কথা বলে…

ByByReshmi Debnath Sep 24, 2026
Scroll to Top