News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শান্তিরবাজারে পৃথক সুকলে শিক্ষক বদলী, প্রতিবাদে সড়ক অবরোধ
Image

শান্তিরবাজারে পৃথক সুকলে শিক্ষক বদলী, প্রতিবাদে সড়ক অবরোধ

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ১৯ সেপ্টেম্বর ৷৷   শিক্ষক বদলীর প্রতিবাদে কলসীরমুখ এলাকায় আগরতলা সাব্রুম জাতীয় সড়ক অবরোধ করলো ছাত্র ছাত্রীরা৷ ঘটনার বিবরনে জানা যায় শান্তির বাজার মহকুমার অন্তর্গত কলসীরমুখ এডিসি ভিলেজের পূর্ব চরকবাই ফরমাল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সাগর দত্তের বদলির আদেশ বেশ হয়৷  এইখবর জানাজানির পর ক্ষুব্ধ হয়ে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা জাতীয় সড়ক অবরোধে বসে৷  অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় বাইখোড়া থানার পুলিশ ও জোলাইবাড়ীর বিদ্যালয় পরিদর্শক বিকাশ দেবনাথ৷  পরবর্তী সময় বিদ্যালয় পরিদর্শক আপাতত কিছুদিন যাবৎ শিক্ষক সাগর দত্তকে কিছুদিন বিদ্যালয়ে রাখবেন বলে প্রতিশ্রুতি দেন৷  এই পতিশ্রুতি পাবার পর পথ অবরোধ প্রত্যাহার করে ছাত্র ছাত্রীরা৷
এদিকে, শান্তির বাজার মহকুমার অন্তর্গত সালথাং মনু এডিসি ভিলেজের সর্দারায় রিয়াং পাড়া জে বি সুকলে কর্মরত শিক্ষক কৃষ্ণ রিয়াংকে কোয়াইফাং সুকলে বদলি করা হয়েছে৷  এই কথা জানতে পেরে সোমবার শিক্ষকের দাবিতে বিদ্যালয়ে তালা ঝুলালো বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা৷  বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের এই আন্দোলনে সাহায্যের হাত বারিয়েদিয়েছে অভিবাবকরা৷  জানা যায় বিগত দিনে এই বিদ্যালয়ে ৪ জন শিক্ষক ছিলো৷  একজন বদলি হোওয়াতে শিক্ষকের সংখ্যা দারিয়েছে ৩৷ এর মধ্যে একজন শিক্ষক প্রতিনিয়ত অফিসের কাজে ব্যাস্তথাকায় বিদ্যালয়ে ক্লাস করতে হচ্ছে দুইজনকে৷  বিদ্যালয়ে পর্যাপ্ত পরিমানে শিক্ষকের দাবিতে আজকের এই বিক্ষোভ কর্মসূচী৷  অভিবাবক ও বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের দাবী বিদ্যালয়ে শিক্ষক বদলি হলে অপর এক জন শিক্ষককে নিয়োগ করতে হবে৷  বিদ্যালয়ে শিক্ষক সল্পতা নামিটলে অনির্দিষ্ট কালের জন্য বিদ্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ কর্মসূচিতে সামিল হবে ছাত্রছাত্রীরা৷  এখন দেখার বিষয় বিদ্যালয়ে শিক্ষকের সল্পতা মেটাতে শিক্ষা দপ্তর কিপ্রকার পদক্ষেপ গ্রহনকরে৷

Releated Posts

রাজ্য এবং কেন্দ্রীয় সরকার সর্বদা বিপদগ্রস্থ মানুষের সেবায় সচেষ্ট: পরিবহণ মন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: সচেতনতা ও সহযোগিতার মাধ্যমে কিভাবে দুর্ঘটনার সংখ্যা কমিয়ে আনা যায় সে সম্পর্কে সবাইকে অবহিত করা এবং…

ByByReshmi Debnath Sep 25, 2026

জগৎরামপুরে ঘুমের মধ্যে গায়ে অ্যাসিড পড়ে গুরুতর আহত যুবক

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: কাঠালিয়া ব্লকের জগৎরামপুর এডিসি ভিলেজে ঘুমন্ত অবস্থায় গায়ে অ্যাসিড পড়ে গুরুতর আহত হলেন সুনীল পদ ত্রিপুরা…

ByByReshmi Debnath Sep 25, 2026

কুমারঘাটে রাতভর পুলিশি অভিযান, প্রায় ৩ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার; আটক ৪

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ঊনকোটি জেলার কুমারঘাটে রাতভর পুলিশি অভিযানে প্রায় ৩ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

নেশাগ্রস্ত ছেলের হাতে আক্রান্ত মা-বাবা, ঘরের জিনিসপত্র বিক্রির অভিযোগ

বিশালগড়, ২৫ সেপ্টেম্বর: নেশাগ্রস্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পুলিশের দ্বারস্থ হলেন অসহায় বাবা-মা। ঘটনাটি বিশালগড় থানাধীন গকুলনগর দীনদয়াল…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top