News Flash

Image

শারদোৎসব উপলক্ষে তেলিয়ামুড়ায় প্রশাসনিক বৈঠক

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৯ সেপ্টেম্বর ৷৷  আসন্ন শারদ উৎসব উপলক্ষে সোমবার তেলিয়ামুড়া চিত্রাঙ্গদা কলা কেন্দ্র অনুষ্ঠিত হয় এক প্রশাসনিক বৈঠক৷ এদিনের এই প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক তথা ২৮ তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা শ্রীমতি কল্যাণী রায়, তেলিয়ামুড়া পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান মধুসূদন রায়, তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকার সোনাচরণ জমাতিয়া, তেলিয়ামুড়া থানার ওসি সুবিমল বর্মন সহ বিভিন্ন ক্লাবের সদস্য ও প্রশাসনিক আধিকারিকরা৷ আসন্ন শারদ উৎসব কে সুন্দর ভাবে যাতে তেলিয়ামুড়া বাসি উদযাপন করতে পারে সেই লক্ষ্যেই এদিনের এই প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয় তেলিয়ামুড়া চিত্রাঙ্গদা কলা কেন্দ্র৷
এদিনের এই প্রশাসনিক বৈঠকের ব্যাখ্যা দিতে গিয়ে রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় বলেন, সমস্ত ধরনের অপ্রীতিকর ঘটনাকে এড়িয়ে শান্তি সম্প্রীতি বজায় রেখে সুন্দরভাবে যাতে তেলিয়ামুড়া বাসি এই শারদোৎসব উদযাপন করতে পারে মূলত এই লক্ষ্যেই এদিনের এই প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়৷ তাছাড়া জনসাধারণের সুবিধার্থে বিভিন্ন দায়িত্ব ভাগ করে দিয়ে কমিটি গঠন করা হয় এদিনের এই বৈঠকে৷ তাছাড়া তিনি আরো বলেন,, বিগত দীর্ঘ বছর তেলিয়ামুড়া দশমিঘাটে প্রতিমা নিরঞ্জনের কোন ঘাট ছিল না, কিন্তু এবছর তেলিয়ামুড়া দশমিঘাটে প্রতিমা নিরঞ্জন করার জন্য ঘাট নির্মাণ করা হয়েছে৷

Releated Posts

আগরতলায় শুরু হচ্ছে ‘লিভারকন-৯’, দেশের শীর্ষ লিভার বিশেষজ্ঞদের মিলনমেলা

আগরতলা, ২৬ জুন: দেশের প্রখ্যাত লিভার রোগ বিশেষজ্ঞদের উপস্থিতিতে আগামী ২৭ ও ২৮ জুন আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ…

ByByReshmi Debnath Jun 27, 2026

দেও নদীতে নিখোঁজ অমরজিৎ পালের সন্ধানে দ্বিতীয় দিনের তল্লাশি, এনডিআরএফ নেমেও মেলেনি হদিস

নিজস্ব প্রতিনিধি, কাঞ্চনপুর, ২৬ জুন: উত্তর ত্রিপুরার কাঞ্চনপুর মহকুমার দশদা পালপাড়া সংলগ্ন দেও নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া…

ByByReshmi Debnath Jun 27, 2026

চড়িলামে শেষকৃত্যের সংকট, মৃতদেহ বহনে দুরবস্থা

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুন :  উত্তর চড়িলাম পঞ্চায়েতের পুরান বাড়ি এলাকার বাসিন্দারা অভিযোগ করছেন, শ্মশান পর্যন্ত পৌঁছানোর…

ByByReshmi Debnath Jun 27, 2026

বিশালগড়ে গুলিকাণ্ড মামলায় গ্রেপ্তার রাহুল ও রণবীরের ঘনিষ্ঠ সহযোগী অমন দেব

আগরতলা, ২৬ জুন: দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে বিশালগড়ের বহুল আলোচিত ঠিকেদারের বাড়িতে গুলিকাণ্ড মামলায় অভিযুক্ত রাহুল ও…

ByByReshmi Debnath Jun 27, 2026
Scroll to Top