News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • বঙাইগাঁও রেলস্টেশনে বজরঙ্গিদের হাতে আটক দুই বাংলাদেশি, চাঞ্চল্যকর স্বীকারোক্তি
Image

বঙাইগাঁও রেলস্টেশনে বজরঙ্গিদের হাতে আটক দুই বাংলাদেশি, চাঞ্চল্যকর স্বীকারোক্তি

বঙাইগাঁও (অসম), ১৯ সেপ্টেম্বর (হি.স.) : বঙাইগাঁও রেলওয়ে স্টেশনে রাষ্ট্রীয় বজরং দলের কার্যকর্তাদের হাতে আটক হয়েছে দুই বাংলাদেশি নাগরিক। জেরায় তারা বেশ কিছু চাঞ্চল্যকর বয়ান দিয়েছে।

নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পুলিশকে অন্ধকারে রেখে আজ ভোররাতে নিউ বঙাইগাঁও রেলস্টেশনে পুরী-কামাখ্যা এক্সপ্ৰেসে অভিযান চালান রাষ্ট্রীয় বজরং দলের কয়েকজন কার্যকর্তা। ওই অভিযানে দুই বাংলাদেশি নাগরিককে আটক করেছেন তাঁরা৷ ধৃত দুই যুবক বাংলাদেশের খুলনা জেলার সুমন শেখ এবং আজিজুল শেখ৷ জেরায় আটক দুই বাংলাদেশি নাগরিক কিছু চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছে৷

তারা বলেছে, মাত্ৰ পাঁচ হাজার টাকার বিনিময়ে দালালের সহায়তায় ভারতে প্ৰবেশ করতে সক্ষম হয়েছে দুই বাংলাদেশি৷ এই দুই অনুপ্রবেশকারীকে সংগঠনের কার্যকর্তারা ট্রেন থেকে নামিয়ে স্টেশনের প্ল্যাটফর্মে কানে ধরিয়ে হাঁটু মুড়ে বসিয়ে রাখেন৷
এদিকে, রাষ্ট্ৰীয় বজরং দলের হাতে ধৃত দুই বাংলাদেশিকে নিজেদের হেফাজতে নিতে অস্বীকার করে আরপিএফ এবং জিআরপিএফ। এতে রেলস্টেশনে উত্তেজনার সৃষ্টি হয়৷ পরে বজরং দলের এফআইআর-এর ভিত্তিতে দুই বাংলাদেশিকে নিজের জিম্মায় নেয় জিআরপিএফ৷

Releated Posts

দুর্গাপুজোর উপহার, অক্টোবরে অরুণোদয় প্রকল্পের ভাতা বাড়িয়ে ১,৫০০ টাকা করল অসম সরকার

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): দুর্গাপুজোর আগে অসমের মহিলাদের জন্য বিশেষ উপহার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

দীনদয়াল উপাধ্যায়কে শ্রদ্ধা অসমের মুখ্যমন্ত্রীর, শাসনব্যবস্থায় এখনও পথ দেখায় ‘অন্ত্যোদয়’

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে ‘অন্ত্যোদয়’ দর্শনের গুরুত্ব তুলে ধরলেন অসমের মুখ্যমন্ত্রী…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামোর অভাব, উদ্বেগ নাগাল্যান্ড শিশু অধিকার কমিশনের

কোহিমা, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামো ও সুযোগ-সুবিধার অভাব নিয়ে উদ্বেগ…

ByByNews Desk Sep 24, 2026

রাজ্যের বাইরে কারিগরি শিক্ষা নেওয়া পড়ুয়াদের মণিপুরের উন্নয়নে অবদান রাখার আহ্বান মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যের বাইরে কারিগরি কোর্সে পড়াশোনা করা পড়ুয়াদের মূল্যবান দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করে মণিপুরে…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top