ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৯ সেপ্টেম্বর।। রাজ্য স্তরীয় স্কুল ক্রীড়া ৬ দিন পিছিয়ে ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে। বিভিন্ন স্কুল সমূহে ছাত্র-ছাত্রীদের পরীক্ষা চলছে বলে অনিবার্য কারণে তিন ইভেন্টের ক্রীড়া প্রতিযোগিতা ছয় দিন পিছিয়ে নিতে হচ্ছে। ২১ সেপ্টেম্বরের পরিবর্তে স্কুল অ্যাথলেটিক্স, জুডো ও সাঁতার প্রতিযোগিতার আসর ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে। তিনদিন ব্যাপী এই প্রতিযোগিতা চলবে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত। উল্লেখ্য, তিনটি ইভেন্টেই বালক বালিকা উভয় বিভাগে অনূর্ধ্ব ১৪, ১৭ ও ১৯ বছর গ্রুপে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। অ্যাটলেটিক্স এর আসর বসবে ধলাই জেলার কমলপুরে। জুডো প্রতিযোগিতা হবে উত্তর জেলার পানি সাগরে। সাঁতার প্রতিযোগিতা হবে বাধারঘাটস্থিত ত্রিপুরা স্পোর্টস স্কুলে। তিন ইভেন্টের প্রতিযোগিতার ক্ষেত্রেই খেলোয়াড়রা ২৭ সেপ্টেম্বর মধ্যাহ্নের আগে প্রতিযোগিতা স্থলে রিপোর্ট করবে বলে যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের যুগ্ম অধিকর্তা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন।

৩ ইভেন্টের রাজ্য স্তরীয় স্কুল ক্রীড়া শুরু ২৭শে
Tags:
Releated Posts
ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে শিলংয়ে বিনামূল্যে ‘ফুটবল ফ্যান পার্ক’, বড় পর্দায় ম্যাচ দেখার সুযোগ
শিলং, ২৬ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে মেঘালয় সরকার। শুক্রবার শিলংয়ে মুখ্যমন্ত্রীর…
আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ: ভানশিকা-শিবা জুটির রুপো, পদক তালিকায় শীর্ষে ভারত
নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জার্মানির সুহলে অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ ২০২৬-এ ভারতের সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। ১০ মিটার…
অলিম্পিক দিবসে খেলাধুলার মাধ্যমে সুস্থতার বার্তা, আইওসি-র উদ্যোগকে সমর্থন জয় শাহের
নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষে খেলাধুলার মাধ্যমে স্বাস্থ্য, সুস্থতা এবং সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক…
অসমের ৪০ হাজারেরও বেশি স্কুলে অলিম্পিক মূল্যবোধ শিক্ষা কর্মসূচি চালু হবে: হিমন্ত বিশ্ব শর্মা
গুয়াহাটি, ২২ জুন : শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইভিত্তিক শিক্ষায় সীমাবদ্ধ না রেখে শৃঙ্খলা, দলগত কাজ এবং জীবনদক্ষতা গড়ে তোলার…

















