News Flash

  • Home
  • খেলা
  • সাংসদ খেল পুরস্কার বিতরণী ২৩ নয়, ২৪শে
Image

সাংসদ খেল পুরস্কার বিতরণী ২৩ নয়, ২৪শে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৯ সেপ্টেম্বর।। সাংসদ খেল প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান একদিন পিছিয়ে গেছে। ২৪ সেপ্টেম্বর আস্তাবলের স্বামী বিবেকানন্দ ময়দানে হবে। আগে ২৩ সেপ্টেম্বর পুরস্কার বিতরণী অনুষ্ঠান হওয়ার কথা ছিল। কার্যত ব্যাপক উৎসাহ উদ্দীপনায় একদিকে যেমন অংশগ্রহণকারী খেলোয়াড়ের সংখ্যা বেড়েছে। অপরদিকে অনিবার্য কারণে পুরস্কার বিতরণী অনুষ্ঠান একদিন পিছিয়ে ২৪ সেপ্টেম্বর করতে হচ্ছে। এদিকে, ২৩ সেপ্টেম্বর রাজ্য ভিত্তিক সংসদ খেল প্রতিযোগিতার ফুটবল আসরের পুরুষ ও মহিলা উভয় বিভাগে ফাইন্যাল ম্যাচ হবে পুলিশ মাঠে। কাবাডি ও ভলিবলের ফাইন্যাল হবে ২৪ সেপ্টেম্বর বিকালে আস্তাবলের স্বামী বিবেকানন্দ ময়দানে। এর পর হবে পুরষ্কার বিতরণী অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রাক্তন খেলোয়াড়দের সংবর্ধনাও জ্ঞাপন করা হবে। সাংস্কৃতিক অনুষ্ঠানেরও উদ্যোগ নেয়া হচ্ছে।কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক এ বিষয়ে বিস্তারিত জানিয়ে সাংসদ খেল প্রতিযোগিতা সাফল্যের সঙ্গে শেষ করতে সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানান। উল্লেখ্য, বিধানসভা ক্ষেত্র গুলির খেলাও প্রায় শেষের দিকে। এখন জেলা আসরের আয়োজন চলছে।

Releated Posts

প্রধানমন্ত্রীর সঙ্গে ফুটবল খেলায় ‘অভূতপূর্ব অভিজ্ঞতা’: সিকিমের তরুণ ফুটবলারদের উচ্ছ্বাস

নয়াদিল্লি, ২৯ এপ্রিল (আইএএনএস): সিকিমের ১৭ জন তরুণ ফুটবলার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-এর সঙ্গে সাক্ষাৎ ও ফুটবল খেলার অভিজ্ঞতাকে…

ByByNews Desk Apr 29, 2026

খেলাধুলায় বাড়ছে মহিলাদের অংশগ্রহণ: রাজনাথ সিং

লখনউ, ১৩ এপ্রিল (আইএএনএস): দেশে খেলাধুলায় মহিলাদের অংশগ্রহণ ক্রমশ বাড়ছে বলে জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সোমবার লখনউয়ে ‘এমপি…

ByByNews Desk Apr 13, 2026

আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় মহিলা হকি দল, ১৩-১৭ এপ্রিল চার ম্যাচের সিরিজ

নয়াদিল্লি, ৭ এপ্রিল (আইএএনএস): চার ম্যাচের একটি গুরুত্বপূর্ণ সিরিজ খেলতে আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় সিনিয়র মহিলা হকি দল।…

ByByNews Desk Apr 7, 2026

আদিবাসী প্রতিভা বিকাশে জোর, বিশ্ব ক্রীড়াশক্তি হওয়ার লক্ষ্য: রাষ্ট্রপতির ভাবনা তুলে ধরলেন ক্রীড়ামন্ত্রী

নয়াদিল্লি, ৩ এপ্রিল(আইএএনএস): আদিবাসী ক্রীড়াবিদদের ধারাবাহিক সমর্থন ও সুযোগ-সুবিধা প্রদান করলে ভারত ভবিষ্যতে বিশ্ব ক্রীড়াক্ষেত্রে শক্তিশালী অবস্থান তৈরি…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top