News Flash

  • Home
  • খেলা
  • প্রস্তুতি ম্যাচ খেলতে ত্রিপুরার মহিলা ক্রিকেটাররা এখন চেন্নাইয়ে
Image

প্রস্তুতি ম্যাচ খেলতে ত্রিপুরার মহিলা ক্রিকেটাররা এখন চেন্নাইয়ে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৯ সেপ্টেম্বর।। একরাশ প্রত্যাশা নিয়ে তামিলনাড়ুর উদ্যেশ্যে রওনা হলো মহিলা ক্রিকেট দল। সেখানে কয়েকটি প্ৰস্তুতি ম্যাচ খেলবে। পারফরমেন্স আপ টু ডেট করতেই টিসিএর তরফে নেওয়া হলো এই সিধান্ত। পন্ডিচেরীতে হবে এবছর বালিকাদের টি-‌২০ ক্রিকেট টুর্নামেন্ট। এতে রাজ্য দলকে নেতৃত্ব দেবেন অম্বেষা দাস ডেপুটি হিসাবে থাকবেন অনামিকা দাস। আগামী ১-‌৮ অক্টোবর পন্ডিচেরীতে অনুষ্ঠিত হবে মহিলাদের এই আসর। এই টুর্নামেন্টে নিজেদের সেরাটা তুলে ধরতেই বহিরাজ্যে  রাজ্যের মহিলা ক্রিকেটারদের প্ৰস্তুতির সুযোগ করলো টিসিএ।  তাতে অংশগ্রহণের জন্য ১৫ সদস্যের ত্রিপুরা দল ঘোষনা করলো রাজ্য ক্রিকেট সংস্থ্যা।  আসরে অংশ নেওয়ার পূর্বে  প্রস্তুতির জন্য সোমবার তামিলনাড়ুর উদ্যেশ্যে  রওনা হলেন রাজ্য দলের মহিলা ক্রিকেটাররা।। তামিলনাড়ুর  অনূর্ধ্ব-‌১৯ বালিকাদের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে খেলবে অনামিকারা। আসরে ভালো ফলাফল করা নিয়ে আশাবাদী দল নায়িকা। ত্রিপুরা দল এরকম :‌অম্বেষা দাস (‌অধিনায়িকা), অনামিকা দাস (‌সহ অধিনায়িকা), অস্মিতা নাথ, রূপালী দাস (‌উইকেট রক্ষক), প্রীয়া সরকার, জুয়েল ভোয়েল‌‌‌, মমিতা দেব, রিফু দেববর্মা,পারমিতা চক্রবর্তী, বিজয়া ঘোষ, সেলিনা দত্ত, তানিয়া দেব, ভূমিকা নায়েক, রূমা দাস এবং নিবেদিতা দাস। কোচ:‌ রুমা দাস, নারায়ন চন্দ্র দেব, ট্রেণার:‌ বাপি বিশ্বাস, ম্যানেজার:‌ শিল্পি দেববর্মা।

Releated Posts

ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে শিলংয়ে বিনামূল্যে ‘ফুটবল ফ্যান পার্ক’, বড় পর্দায় ম্যাচ দেখার সুযোগ

শিলং, ২৬ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে মেঘালয় সরকার। শুক্রবার শিলংয়ে মুখ্যমন্ত্রীর…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ: ভানশিকা-শিবা জুটির রুপো, পদক তালিকায় শীর্ষে ভারত

নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জার্মানির সুহলে অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ ২০২৬-এ ভারতের সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। ১০ মিটার…

ByByNews Desk Jun 24, 2026

অলিম্পিক দিবসে খেলাধুলার মাধ্যমে সুস্থতার বার্তা, আইওসি-র উদ্যোগকে সমর্থন জয় শাহের

নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষে খেলাধুলার মাধ্যমে স্বাস্থ্য, সুস্থতা এবং সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক…

ByByNews Desk Jun 23, 2026

অসমের ৪০ হাজারেরও বেশি স্কুলে অলিম্পিক মূল্যবোধ শিক্ষা কর্মসূচি চালু হবে: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২২ জুন : শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইভিত্তিক শিক্ষায় সীমাবদ্ধ না রেখে শৃঙ্খলা, দলগত কাজ এবং জীবনদক্ষতা গড়ে তোলার…

ByByNews Desk Jun 22, 2026
Scroll to Top