নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ সেপ্টেম্বর : টেট উত্তীর্ণ প্রত্যেককে একসাথে চাকুরীতে নিয়োগের দাবিতে সোমবার উপমুখ্যমন্ত্রীর বাড়ির সামনে প্রতিবাদ বিক্ষোভে শামিল হয় চাকরি প্রার্থীরা৷ এদিন সকালে চাকরি প্রার্থীরা উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মার বাড়ির সামনে প্রতিবাদ বিক্ষোভে শামিল হওয়ার চেষ্টা করলে পুলিশ ও নিরাপত্তা কর্মীরা তাদের সেখানে আটকে দেওয়ার চেষ্টা করে৷ পুলিশের বাধা উপেক্ষা করে চাকুরী প্রার্থীরা প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শন করার চেষ্টা করলে উপমুখ্যমন্ত্রী নিজেই আবাস থেকে বেরিয়ে আসেন এবং চাকুরী প্রার্থী বেকারদের সঙ্গে নিজে কথা বলেন৷ তিনি বেকার যুবক-যুবতীদের উদ্দেশ্যে জানান তাদেরকে নিয়োগের জন্য অর্থ দপ্তরের ফাইল চলে এসেছে৷ শীঘ্রই এ ব্যাপারে অনুমোদন দেওয়া হবে৷ দুর্গাপূজার আগেই তারা অফার পেয়ে যাবেন বলেও তিনি আশ্বস্ত করেন৷ অহেতুক বিভ্রান্ত না হতে তিনি চাকরি প্রার্থীদের প্রতি আহ্বান জানান৷ উপ মুখ্যমন্ত্রীর কাছ থেকে সুনির্দিষ্ট আশ্বাস পাওয়ার পর চাকরিপ্রার্থী বেকার যুবক যুবতীরা বিক্ষোভ প্রত্যাহার করে নেয়৷ তবে তারা উপমুখ্যমন্ত্রীর কাছে দাবি জানায় সবাইকে যাতে একসাথে নিয়োগ করা হয়৷ উপমুখ্যমন্ত্রী এ বিষয়টি সহানুভূতির সঙ্গে সরকার বিবেচনা করছে বলেও আশ্বস্ত করেছেন বলে তাদের পক্ষ থেকে জানানো হয়েছে৷

ফের চাকরির দাবীতে উপমুখ্যমন্ত্রীর বাড়ির সামনে ধর্ণা টেট উত্তীর্ণ বেকারদের
Tags:
Releated Posts
গণ্ডাছড়ায় নৃশংস ঘটনা, মদ্যপ অবস্থায় দুই সন্তানকে পিটিয়ে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে
আমবাসা, ২৭ জুন: ধলাই জেলার গণ্ডাছড়া মহকুমার উল্টাছড়া ব্রু পুনর্বাসন গ্রাম শনিবার সকালে এক হৃদয়বিদারক ঘটনার সাক্ষী হয়েছে।…
প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তায় উচ্ছ্বসিত ত্রিপুরা, কুইন আনারসকে বিশ্বদরবারে তুলে ধরার প্রত্যয়
আগরতলা, ২৭ জুন: ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপেল ফেস্টিভ্যালকে ঘিরে রাজ্যের জন্য এল আরও এক গর্বের মুহূর্ত। উৎসব উপলক্ষে প্রধানমন্ত্রী…
সোনামুড়ায় পুলিশের বড় সাফল্য, উদ্ধার ২৪ হাজার ইয়াবা ও ৪২০ ট্যাপেনটাডল ট্যাবলেট
আগরতলা, ২৭ জুন: নেশা বিরোধী অভিযানে ফের বড় সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ। শুক্রবার গভীর রাতে কুলুবাড়ী সীমান্ত…
ধলেশ্বরে মায়ের রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, ছেলের বিরুদ্ধে হত্যার অভিযোগ
আগরতলা, ২৬ জুন: রাজধানীর ধলেশ্বর ১৮ নম্বর রোড এলাকায় এক মহিলার রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি…

















