News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ফের চাকরির দাবীতে উপমুখ্যমন্ত্রীর বাড়ির সামনে ধর্ণা টেট উত্তীর্ণ বেকারদের
Image

ফের চাকরির দাবীতে উপমুখ্যমন্ত্রীর বাড়ির সামনে ধর্ণা টেট উত্তীর্ণ বেকারদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ সেপ্টেম্বর :  টেট উত্তীর্ণ প্রত্যেককে একসাথে চাকুরীতে নিয়োগের দাবিতে সোমবার উপমুখ্যমন্ত্রীর বাড়ির সামনে প্রতিবাদ বিক্ষোভে শামিল হয় চাকরি প্রার্থীরা৷ এদিন সকালে চাকরি প্রার্থীরা উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মার বাড়ির সামনে প্রতিবাদ বিক্ষোভে শামিল হওয়ার চেষ্টা করলে পুলিশ ও নিরাপত্তা কর্মীরা তাদের সেখানে আটকে দেওয়ার চেষ্টা করে৷ পুলিশের বাধা উপেক্ষা করে চাকুরী প্রার্থীরা প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শন করার চেষ্টা করলে উপমুখ্যমন্ত্রী নিজেই আবাস থেকে বেরিয়ে আসেন এবং চাকুরী প্রার্থী বেকারদের সঙ্গে নিজে কথা বলেন৷ তিনি বেকার যুবক-যুবতীদের উদ্দেশ্যে জানান তাদেরকে নিয়োগের জন্য অর্থ দপ্তরের ফাইল চলে এসেছে৷ শীঘ্রই এ ব্যাপারে অনুমোদন দেওয়া হবে৷ দুর্গাপূজার আগেই তারা অফার পেয়ে যাবেন বলেও তিনি আশ্বস্ত করেন৷ অহেতুক বিভ্রান্ত না হতে তিনি চাকরি প্রার্থীদের প্রতি আহ্বান জানান৷ উপ মুখ্যমন্ত্রীর কাছ থেকে সুনির্দিষ্ট আশ্বাস পাওয়ার পর  চাকরিপ্রার্থী বেকার যুবক যুবতীরা বিক্ষোভ প্রত্যাহার করে নেয়৷ তবে তারা উপমুখ্যমন্ত্রীর কাছে দাবি জানায় সবাইকে যাতে একসাথে নিয়োগ করা হয়৷ উপমুখ্যমন্ত্রী এ বিষয়টি সহানুভূতির সঙ্গে সরকার বিবেচনা করছে বলেও আশ্বস্ত করেছেন বলে তাদের পক্ষ থেকে জানানো হয়েছে৷

Releated Posts

বাবার সঙ্গে বিবাদের পর কিশোরের অস্বাভাবিক মৃত্যু, শোকের ছায়া ঠাকুরছড়া মগপাড়ায়

জোলাইবাড়ি, ১২ মে: বাবার সঙ্গে পারিবারিক বিবাদের জেরে ১৬ বছরের এক কিশোরের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জোলাইবাড়ি…

ByByReshmi Debnath May 12, 2026

শ্রমকোডের বিরুদ্ধে আগরতলায় সিআইটিইউ’র বিক্ষোভ মিছিল

আগরতলা, ১২ মে: শ্রম কোডের বিরোধিতায় এবং নয়ডা-সহ দেশের বিভিন্ন রাজ্যে চলা শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে রাজ্যে…

ByByReshmi Debnath May 12, 2026

বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সঙ্গে সাক্ষাৎমুখ্যমন্ত্রীর

আগরতল, ১২ মে : আজ গৌহাটিতে ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সাধারণ সম্পাদক বি. এল. সন্তোষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ…

ByByTaniya Chakraborty May 12, 2026

দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন হিমন্ত বিশ্ব শর্মা, উপস্থিত রাজ্যের মুখ্যমন্ত্রী ও প্রদেশ বিজেপি সভাপতি

আগরতলা, ১২ মে: দ্বিতীয়বার অসমের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন হিমন্ত বিশ্বশর্মা। এদিন শপথ গ্রহন অনুষ্ঠানে রাজ্য থেকে…

ByByReshmi Debnath May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top