News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • গুয়াহাটিতে রিকশাচালকের হাতে পিস্তল, গ্রেফতার বিহারের দাগি অপরাধী অজয় প্রসাদ
Image

গুয়াহাটিতে রিকশাচালকের হাতে পিস্তল, গ্রেফতার বিহারের দাগি অপরাধী অজয় প্রসাদ

গুয়াহাটি, ১৯ সেপ্টেম্বর (হি.স.) : গুয়াহাটি মহানগরে জনৈক রিকশা চালকের হেফাজত থেকে গুলি সহ একটি পিস্তল বাজেয়াপ্ত করেছে পল্টনবাজার পুলিশ। এর সঙ্গে গ্রেফতার করা হয়েছে অজয় কুমার প্রসাদ নামের বিহারের এক দাগি অপরাধীকে।

পল্টনবাজার থানার ওসি জানান, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গতকাল রবিবার রাতে অভিযান চালিয়ে অজয় কুমার প্ৰসাদ নামের রিকশা চালকের হেফাজত থেকে কার্তুজ ভরতি একটি পিস্তল বাজেয়াপ্ত করেছে পুলিশ। পিস্তলে পাঁচ রাউন্ড সক্রিয় গুলি ভরতি ছিল।

ওসি জানান, বিহারে অপরাধ সংগঠিত করে পালিয়ে এসেছে অজয় প্রসাদ। এখানে এসে রিকশা চালকের ছদ্মবেশ নিলেও অপরাধজনিত কাজ সমানে চালিয়ে যেত। দাগি অপরাধী অজয় কুমার প্রসাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, পিস্তল দেখিয়ে রিকশার যাত্রীদের সে লুণ্ঠনও করত।

Releated Posts

অরুণাচল ভারতের ‘অবিচ্ছেদ্য ও অখণ্ড’ অংশ, এই বাস্তবতা বদলানো সম্ভব নয়: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): অরুণাচল প্রদেশ ভারতের ‘অবিচ্ছেদ্য ও অখণ্ড’ অংশ এবং এই ‘অবিতর্কিত বাস্তবতা’ কোনওভাবেই পরিবর্তন করা…

ByByNews Desk Aug 11, 2026

এআই ও সোশ্যাল মিডিয়া দায়িত্বশীলভাবে ব্যবহারের জন্য তরুণদের আহ্বান অরুণাচলের মুখ্যমন্ত্রীর

ইটানগর, ১১ আগস্ট (আইএএনএস): শিক্ষা, কর্মসংস্থান, যোগাযোগ-সহ জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রেই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যাপক পরিবর্তন আনার…

ByByNews Desk Aug 11, 2026

অসমে ১৩ কোটি টাকার মর্ফিন বাজেয়াপ্ত, গ্রেফতার মাদক পাচারকারী

গুয়াহাটি, ১১ আগস্ট (আইএএনএস): মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় অভিযানে অসমের শ্রীভূমি জেলায় ৮.২২৪ কেজি মর্ফিন বাজেয়াপ্ত করেছে অসম…

ByByNews Desk Aug 11, 2026

অসমের ৩৯ লক্ষ মহিলা উদ্যোক্তাকে লাভজনক ব্যবসা গড়ে তুলতে ক্ষমতায়ন করা হচ্ছে: হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১১ আগস্ট (আইএএনএস): অসমে মহিলা-নেতৃত্বাধীন উদ্যোগকে আরও শক্তিশালী করতে একাধিক পদক্ষেপ করছে রাজ্য সরকার। প্রায় ৩৯ লক্ষ…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top