News Flash

  • Home
  • দেশ
  • আবগারি নীতি মামলা : ইডি-র দফতরে হাজিরা দিয়েছেন আপ নেতা দুর্গেশ পাঠক
Image

আবগারি নীতি মামলা : ইডি-র দফতরে হাজিরা দিয়েছেন আপ নেতা দুর্গেশ পাঠক

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (হি.স.): অরবিন্দ কেজরিওয়াল সরকারের আবগারি নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র দফতর হাজিরা দিয়েছেন আপ নেতা ও এমসিডি নির্বাচনে দলের ইনচার্জ দুর্গেশ পাঠক। সোমবার ইডি-র দফতরে হাজিরা দেন তিনি। ইডি সূত্রের খবর, দুর্গেশ পাঠক দিল্লি সরকারের আবগারি নীতি মামলায় অনিয়মের তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য ইডি-র দফতরে হাজির হয়েছিলেন। এই মামলায় দুর্গেশের যোগ পেয়েছে তদন্তকারী সংস্থা, তাই তাঁকে জেরা করা হয়েছে বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, দুর্গেশ পাঠককে সমন পাঠানো নিয়ে এর আগে প্রশ্ন তুলেছিলেন দিল্লির উপ-মুখ্যমন্ত্রী ও আপ নেতা মনীশ সিসোদিয়া। নাম না করেই বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন তিনি। সিসোদিয়া প্রশ্ন করেছেন, আবগারি নীতির সঙ্গে দুর্গেশ পাঠককে সমন পাঠানোর সম্পর্ক কোথায়?
মনীশ সিসোদিয়া সোমবার সকালে টুইট করে জানিয়েছেন, “আজ আপ-এর এমসিডি-র নির্বাচন ইনচার্জ দুর্গেশ পাঠককে তলব করেছে ইডি। দিল্লি সরকারের আবগারি নীতির সঙ্গে আমাদের এমসিডি নির্বাচনের ইনচার্জের কী সম্পর্ক? তাঁদের টার্গেট আবগারি নীতি নাকি এমসিডি নির্বাচন?”

Releated Posts

রাজস্থানে মহরমে অগ্নিকাণ্ড, জয়পুরে ঐতিহাসিক ‘কুরাইশিয়ান কা তাজিয়া’-য় আগুন, বড় দুর্ঘটনা এড়ানো গেল

জয়পুর, ২৭ জুন (আইএএনএস): রাজস্থানের জয়পুরে মহরমের শোভাযাত্রার সময় ঐতিহাসিক ‘কুরাইশিয়ান কা তাজিয়া’-য় আগুন লেগে যাওয়ায় শুক্রবার রাতে…

ByByNews Desk Jun 27, 2026

কলকাতায় গুদাম ধস: উদ্ধারকাজে যোগ দিল পূর্ব রেলের ৭০ সদস্যের বিশেষ দল, অত্যাধুনিক সরঞ্জামে চলছে অভিযান

কলকাতা, ২৬ জুন (আইএএনএস) : কলকাতার তারাতলায় গুদাম ধসের ঘটনায় উদ্ধারকাজে এবার সক্রিয়ভাবে যোগ দিল পূর্ব রেল (ইস্টার্ন…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

ম্যাট্রিমোনি-সহ বিনিয়োগ প্রতারণা চক্রের চার সদস্য গ্রেপ্তার, প্রতারণার অঙ্ক ১.৪৬ কোটি টাকা

হায়দরাবাদ, ২৬ জুন (আইএএনএস): ম্যাট্রিমোনি ও ভুয়ো বিনিয়োগের নামে ১ কোটি ৪৬ লক্ষ টাকার সাইবার প্রতারণার অভিযোগে চারজনকে…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

কেতন আগরওয়াল হত্যা: ‘শিক্ষিত তরুণদের মধ্যে প্রতিহিংসার মানসিকতা কেন বাড়ছে, আত্মসমালোচনার সময় এসেছে’, বললেন মুখ্যমন্ত্রী ফড়নবীস

পুনে, ২৬ জুন (আইএএনএস): পুনের লোহাগড় দুর্গে কেতন আগরওয়াল হত্যাকাণ্ডের ঘটনায় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী বলেছেন, শিক্ষিত ও ভালো পরিবারের…

ByByTaniya Chakraborty Jun 26, 2026
Scroll to Top