News Flash

  • Home
  • প্রধান খবর
  • ২৩ সেপ্টেম্বর থেকে ভারতীয় পর্যটকদের জন্য খুলছে ইন্দো-ভুটান গেট
Image

২৩ সেপ্টেম্বর থেকে ভারতীয় পর্যটকদের জন্য খুলছে ইন্দো-ভুটান গেট

জয়গাঁ, ১৯ সেপ্টেম্বর (হি. স.) : ভারতীয় পর্যটকদের জন্য সেপ্টেম্বর থেকে খুলছে ফুন্টশোলিংয়ের ইন্দো-ভুটান গেট। তবে পর্যটকদের মনতে হবে বেশ কিছু নিয়ম।

ভুটান সরকারের তরফে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, ভারতীয় পর্যটকদের ভুটানে প্রবেশের ক্ষেত্রে ১৮ বছরের ঊর্ধ্বে যাঁরা ছয় মাসের মেয়াদ থাকবে এমন বৈধ পাসপোর্ট অথবা ভোটার কার্ড নিতে বলা হয়েছে। ১৮ বছরের নীচে যাদের পাসপোর্ট নেই তাদের ক্ষেত্রে বার্থ সার্টিফিকেট নেওয়ার কথা বলা হয়েছে। সড়কপথে ভুটানে প্রবেশ করতে হলে এন্ট্রি পারমিট লাগবে, যা ফুন্টশোলিংয়ের রিজিওনাল ইমিগ্রেশন অফিসে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত তৈরি করা হবে। একইভাবে যাঁরা বিমানে সফর করবেন তাঁদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। এক্ষেত্রে এন্ট্রি পারমিট তৈরি হবে পারো আন্তর্জাতিক বিমানবন্দরে। ভুটানের থিম্পু, পারো ছাড়া অন্য কোথাও যেতে হলে স্পেশাল এরিয়া পারমিট তৈরি করতে হবে ভারতীয়দের, যা থিম্পুর ইমিগ্রেশন দপ্তরে তৈরি হবে। জয়গাঁর ভুটানগেট খোলা থাকবে সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত। ভুটানের হোটেলে বুকিংয়ের জন্য এন্ট্রি পারমিট দেখাতে হবে। জয়গাঁ গেট হয়ে ফুন্টশোলিং শহরে ঢুকতে হলে এই টার্মিনাল ব্যবহার করতে হবে পর্যটকদের। এই টার্মিনালটির উদ্বোধন করেন ভুটানের প্রধানমন্ত্রী ডঃ এল শেরিং। এই উপলক্ষ্যে বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজিত হয়েছিল।

Releated Posts

২০২৭-এর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন নিয়ে অমিত শাহের সঙ্গে বৈঠক কেশব প্রসাদ মৌর্যের

লখনউ, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

ভুজ-বড়ৌনির মধ্যে সপ্তাহে তিন দিন চলবে নতুন অমৃত ভারত এক্সপ্রেস, অনুমোদন রেলের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটের ভুজ থেকে বিহারের বড়ৌনি পর্যন্ত নতুন অমৃত ভারত এক্সপ্রেস চালুর অনুমোদন দিয়েছে ভারতীয়…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত ভারতের

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী ও দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

জ্বালানি নিরাপত্তা, এসআরআইএ ও অসামরিক পরমাণু সহযোগিতা নিয়ে ভারত-আমেরিকার আলোচনা

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নিউইয়র্কে মার্কিন রাজনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top