News Flash

  • Home
  • প্রধান খবর
  • ওড়িশা: প্রয়াত বিরোধী দলের উপনেতা বিষ্ণুচরণ শেঠি
Image

ওড়িশা: প্রয়াত বিরোধী দলের উপনেতা বিষ্ণুচরণ শেঠি

ভুবনেশ্বর, ১৯ সেপ্টেম্বর (হি.স.) : প্রয়াত হলেন প্রবীণ বিজেপি নেতা তথা ওড়িশা বিধানসভার বিরোধী দলের উপনেতা বিষ্ণুচরণ শেঠি (৬১)। কিডনি রোগে আক্রান্ত শেঠি ভুবনেশ্বরের অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন গণ্যমান্য ব্যক্তিরা।

বর্তমানে তিনি ধামনগর বিধানসভা আসনের বিধায়ক ছিলেন। এর আগে তিনি চাঁদবালি বিধানসভা কেন্দ্রের বিধায়কও ছিলেন। বিভিন্ন ইস্যুতে বিধানসভায় বিরোধীদের তরফে রাজ্য সরকারকে কড়া ঘেরাও করতেন তিনি।
রাজনীতিকের পাশাপাশি তিনি সাহিত্যিক হিসেবেও নিজের ছাপ রেখেছিলেন। কবিতা সংকলন ও প্রবন্ধ সংকলন তার বই আকারে প্রকাশিত হয়েছে। সম্প্রতি, রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর তিনি দ্রৌপদী মুর্মুকে নিয়ে একটি কবিতা লিখেছিলেন, যা তিনি রাষ্ট্রপতি ভবনে গিয়ে তিনি পাঠ করেছিলেন।

Releated Posts

২০২৭-এর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন নিয়ে অমিত শাহের সঙ্গে বৈঠক কেশব প্রসাদ মৌর্যের

লখনউ, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

ভুজ-বড়ৌনির মধ্যে সপ্তাহে তিন দিন চলবে নতুন অমৃত ভারত এক্সপ্রেস, অনুমোদন রেলের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটের ভুজ থেকে বিহারের বড়ৌনি পর্যন্ত নতুন অমৃত ভারত এক্সপ্রেস চালুর অনুমোদন দিয়েছে ভারতীয়…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত ভারতের

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী ও দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

জ্বালানি নিরাপত্তা, এসআরআইএ ও অসামরিক পরমাণু সহযোগিতা নিয়ে ভারত-আমেরিকার আলোচনা

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নিউইয়র্কে মার্কিন রাজনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top