News Flash

  • Home
  • প্রধান খবর
  • দিল্লিতে ইডি-র দফতরে হাজিরা ডি কে শিবকুমারের, কংগ্রেস নেতাকে জেরা তদন্তকারী সংস্থার
Image

দিল্লিতে ইডি-র দফতরে হাজিরা ডি কে শিবকুমারের, কংগ্রেস নেতাকে জেরা তদন্তকারী সংস্থার

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (হি.স.): দিল্লিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর দফতরে হাজিরা দিয়েছেন কর্ণাটকের কংগ্রেস নেতা ডি কে শিবকুমার। সোমবার দিল্লিতে ইডি-র হাজিরা দেন তিনি। শিবকুমারকে কোন মামলায় সমন পাঠানো হয়েছে, সে বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন কংগ্রেস সাংসদ ও শিবকুমারের ভাই ডি কে সুরেশ।

গত ১৫ সেপ্টেম্বর ডি কে শিবকুমার নিজেই টুইট করে জানিয়েছিলেন, তাঁকে ১৯ সেপ্টেম্বর হাজিরা দেওয়ার জন্য সমন পাঠিয়েছে ইডি। সেই মতো এদিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মুখোমুখি হয়েছেন কর্ণাটকের প্রদেশ কংগ্রেস সভাপতি ডি কে শিবকুমার।
এদিন ডি কে শিবকুমারের ভাই ডি কে সুরেশ জানিয়েছেন, কোন মামলায় সমন পাঠানো হয়েছে জানি না। এজেন্সির অপব্যাবহার করা হচ্ছে। এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। নির্বাচনের আর মাত্র ৬ মাস বাকি। তাঁরা বিরোধীদের ভয় দেখাতে চাইছে। ইডি অফিস এখন বিজেপির অফিস।

Releated Posts

স্বচ্ছতা ও বৃহত্তর অংশগ্রহণের মাধ্যমে সরকারি ক্রয় ব্যবস্থায় পরিবর্তন আনছে জিইএম: মোদি

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): স্বচ্ছ প্রক্রিয়া, বৃহত্তর অংশগ্রহণ এবং উন্নত সুযোগের মাধ্যমে সরকারি ই-মার্কেটপ্লেস (জিইএম) ভারতে সরকারি ক্রয়…

ByByNews Desk Aug 11, 2026

শিক্ষার্থী আন্দোলন নিয়ে ‘দ্বিচারিতা’, রাহুল গান্ধীকে ফের নিশানা বিজেপির

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ‘দ্বিচারিতা’র অভিযোগ তুলে আক্রমণ আরও…

ByByNews Desk Aug 11, 2026

প্রতিটি ঘরে ‘হর ঘর তিরঙ্গা’কে উৎসবে পরিণত করি: সক্রিয় জনঅংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): আগামী ১৫ আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে দেশবাসীকে সক্রিয়ভাবে অংশ নেওয়ার…

ByByNews Desk Aug 11, 2026

ঝাড়খণ্ডে পড়ুয়াদের আন্দোলন ও সংসদ অচল নিয়ে মকর দ্বারে মুখোমুখি এনডিএ-বিরোধীরা

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে পড়ুয়াদের আন্দোলনে পুলিশি পদক্ষেপ এবং সংসদে বারবার অধিবেশন ব্যাহত হওয়া নিয়ে মঙ্গলবার সংসদের…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top