News Flash

  • Home
  • প্রধান খবর
  • দৈনিক-সংক্ৰমণ কমে ৪,৮৫৮; ভারতে সক্রিয় রোগী বৃদ্ধি পেয়ে ৪৮,০২৭, মৃত্যু আরও ১৮ জনের
Image

দৈনিক-সংক্ৰমণ কমে ৪,৮৫৮; ভারতে সক্রিয় রোগী বৃদ্ধি পেয়ে ৪৮,০২৭, মৃত্যু আরও ১৮ জনের

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (হি.স.): ভারতে করোনাভাইরাসের দৈনিক সংক্ৰমণ ৫-হাজারের নীচে নেমে এসেছে, মৃত্যুর সংখ্যাও মোটামুটি নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে। রবিবার সারা দিনে দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৮৫৮ জন। ভারতে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে ৫,২৮,৩৫৫-এ পৌঁছেছে, বিগত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ১৮ জনের। দেশে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা বেড়ে ৪৮ হাজার ০২৭-এ পৌঁছেছে। দেশে আরোগ্যের হার ৯৮.৭১ শতাংশ।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, রবিবার সারা দিনে দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৮৫৮ জন। সোমবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা বেড়ে ৪৮ হাজার ০২৭-তে পৌঁছেছে। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.১১ শতাংশ করোনা-রোগী চিকিৎসাধীন রয়েছেন ভারতে। বিগত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসের টিকা পেয়েছেন ১৩ লক্ষ ৫৯ হাজার ৩৬১ জন প্রাপক, ফলে ভারতে সোমবার সকাল আটটা পর্যন্ত ২১৬.৭০-কোটির বেশি টিকাকরণ সম্পন্ন হয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,৩৯,৬২,৬৬৪ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৭১ শতাংশ। বিগত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৪,৭৩৫ জন। ভারতে দৈনিক করোনা-সংক্রমণের হার বেড়ে ২.৭৬ শতাংশে পৌঁছেছে।

Releated Posts

স্বচ্ছতা ও বৃহত্তর অংশগ্রহণের মাধ্যমে সরকারি ক্রয় ব্যবস্থায় পরিবর্তন আনছে জিইএম: মোদি

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): স্বচ্ছ প্রক্রিয়া, বৃহত্তর অংশগ্রহণ এবং উন্নত সুযোগের মাধ্যমে সরকারি ই-মার্কেটপ্লেস (জিইএম) ভারতে সরকারি ক্রয়…

ByByNews Desk Aug 11, 2026

শিক্ষার্থী আন্দোলন নিয়ে ‘দ্বিচারিতা’, রাহুল গান্ধীকে ফের নিশানা বিজেপির

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ‘দ্বিচারিতা’র অভিযোগ তুলে আক্রমণ আরও…

ByByNews Desk Aug 11, 2026

প্রতিটি ঘরে ‘হর ঘর তিরঙ্গা’কে উৎসবে পরিণত করি: সক্রিয় জনঅংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): আগামী ১৫ আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে দেশবাসীকে সক্রিয়ভাবে অংশ নেওয়ার…

ByByNews Desk Aug 11, 2026

ঝাড়খণ্ডে পড়ুয়াদের আন্দোলন ও সংসদ অচল নিয়ে মকর দ্বারে মুখোমুখি এনডিএ-বিরোধীরা

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে পড়ুয়াদের আন্দোলনে পুলিশি পদক্ষেপ এবং সংসদে বারবার অধিবেশন ব্যাহত হওয়া নিয়ে মঙ্গলবার সংসদের…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top