News Flash

Image

Dead Body:মেটেলিতে ডোবা থেকে মহিলার দেহ উদ্ধার

মেটেলি, ১৮ সেপ্টেম্বর (হি.স.) : জলপাইগুড়িতে চা বাগানের ডোবা থেকে এক মহিলার দেহ উদ্ধার করল মেটেলি থানার পুলিশ। রবিবার ঘটনাটি ঘটেছে মেটেলি চা বাগানের ১৭ নম্বর সেকশনে।

মৃত মহিলার নাম সোমারী মিনজ(৩৫)। বাড়ি মেটেলি চা বাগানের মালহার লাইনে। এদিন সকালে স্থানীয় লোকজন ডোবার জলে ওই মহিলার দেহ ভাসতে দেখে। খবর চাউর হতেই বহু মানুষের ভিড় হয় এলাকায়।খবর পেয়ে মেটেলি থানার পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে নিয়ে যায়। ওই মহিলা মানসিক ভারসাম্যহীন ছিল বলে জানা যায়।দেহ ময়নাতদন্তের জন্য এদিনই জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হয়।

Releated Posts

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026

সুপ্রিম কোর্টে আবু সালেমের অকাল মুক্তির আবেদন খারিজ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ১৯৯৩ সালের মুম্বই ধারাবাহিক বিস্ফোরণ মামলায় দোষী সাব্যস্ত আবু সালেমের জেল থেকে অকাল মুক্তির…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top