News Flash

  • Home
  • ত্রিপুরা
  • CPIM:দলীয় কর্মীদের বাড়িতে হামলার প্রতিবাদে খোয়াই থানা ঘেরাও সিপিএমের
Image

CPIM:দলীয় কর্মীদের বাড়িতে হামলার প্রতিবাদে খোয়াই থানা ঘেরাও সিপিএমের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ সেপ্টেম্বর :   খোয়াইয়ের বারবিল ঋষি পাড়া এলাকায়  সিপিএম সমর্থিত কয়েকটি পরিবারের উপর হামলায়  অভিযুক্তদের  গ্রেফতারের দাবিতে রবিবার  খোয়াই থানা ঘেরাও করে সিপিআইএম৷ গত ১৪ সেপ্ঢেম্বর রাতে বারবিল গ্রামের ঋযি পাড়ায় সিপিএম পার্টি সমর্থিত ৬ টি পরিবার আক্রান্ত হয়  দুষৃকতীদের হাতে৷ অভিযোগের তীর শাসক দলের বিরুদ্ধে৷ পরবর্তী সময় দুসৃকতিকারীদের নাম সহ থানায় মামলা দায়ের করা হলেও এখনো পর্যন্ত কোনও  গ্রেপ্তার নেই৷ তারই প্রতিবাদে   রবিবার থানা ঘেরাও করে সিপিআইএম৷ বিক্ষোভ মিছিল এবং থানা ঘেরাও কর্মসূচিতে নেতৃত্বে ছিলেন বাম বিধায়ক নির্মল বিশ্বাস, সিপিআইএম নেতা মনোজ দাস, সুখেন্দু বিকাশ দে সহ অন্যান্য নেতৃত্বরা৷ অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা না হলে বৃহত্তর আন্দোলন করে তোলা হবে বলে হুশিয়ারি দেওয়া হয়েছে৷ এদিকে দীর্ঘক্ষন থানা ঘেরাও করে রাখার ফলে থানার কাজকর্ম ব্যাপ্ত হয় বলে জানা গেছে৷ পুলিশ ঘটনার সুষ্ঠু তদন্তক্রমে আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে আশ্বাস দেওয়ার পর থানা ঘেরাও প্রত্যাহার করে নেওয়া হয়৷

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top