News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Dead Body:শ্রীনগরে টিএসআর জওয়ানের মৃতদেহ উদ্ধার, খুনের অভিযোগ
Image

Dead Body:শ্রীনগরে টিএসআর জওয়ানের মৃতদেহ উদ্ধার, খুনের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ সেপ্টেম্বর :   টি এস আর জওয়ানের মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে শ্রীনগর থানা এলাকায় তীব্র চাঞ্চলের সৃষ্টি হয়েছে৷ ঘটনার বিবরণে জানা যায় রবিবার রামগতি ও মধুবনের মধ্যবর্তী এলাকার একটি রাবার বাগানের পাশে জমিতে এক যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজনরা৷ মৃতদহটি পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা আমতলী থানার পুলিশকে খবর দেন৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে৷ এর মধ্যেই যুবককে সনাক্ত করা সম্ভব হয়৷ নিহত যুবক টিএসআর জওয়ান বলে জানা গেছে৷ ঘটনার খবর পেয়ে আমতলী থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং সেখান থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়৷ যুবকের মৃতদেহ উদ্ধারের সংবাদ ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়৷ ঘটনার বিবরণ দিয়ে স্থানীয় সূত্র থেকে জানানো হয়েছে, শ্রীনগর থানার  অন্তর্গত রামগতী রাবার বাগানের পাশে জমিতে এক টিএসআর জওয়ানের মৃতদেহ উদ্ধার হয়েছে৷ মৃত জওয়ানের নাম পরেশ মালাকার (৫৮)৷বাড়ি মধূবন রামকৃষ্ণ পল্লী৷ টিএসআর সেকেন্ড ব্যাটেলিয়ানের জম্পুইজলা ক্যাম্পে কর্মরত ছিল৷ মৃত্যু নিয়ে রহস্য তৈরি হয়েছে৷ পুলিশ প্রাথমিকভাবে অস্বাভাবিক মৃত্যুজনিত মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ তবে এটি যে হত্যাকাণ্ডের ঘটনা সে বিষয়ে অবশ্য পুলিশ এখনো কোন মন্তব্য করেনি৷ পুলিশ জানিয়েছে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে৷

Releated Posts

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

বার্ষিক পূজার দিনেই মন্দিরে দুঃসাহসিক চুরি, চাঞ্চল্য বিশালগড়ে

বিশালগড়, ১০ সেপ্টেম্বর: বার্ষিক পূজার দিনেই মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে বিশালগড়ের রাউৎখলা এলাকায়। ঐতিহ্যবাহী…

ByByReshmi Debnath Sep 10, 2026

কালীমন্দিরে চুরি, বাধা দিতে গিয়ে আক্রান্ত, পুলিশের হাতে গ্রেপ্তার অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শ পল্লী এলাকায় একটি বাড়ির কালীমন্দিরে চুরির অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

সুকান্ত পল্লীতে ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাই, গ্রেপ্তার আরও এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর:  ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাইয়ের ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। এই নিয়ে…

ByByReshmi Debnath Sep 9, 2026
Scroll to Top