নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ সেপ্টেম্বর : তেলিয়ামুড়া থানার পুলিশের তৎপরতায় গাড়ি চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা ব্যর্থ হয়েছে৷ জানা যায় বিশালগড় থানা এলাকা থেকে একটি গাড়ি চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করে চোরেরা৷ সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে তেলিয়ামুড়া থানার পুলিশ জিপিএস লোকেশন ট্রাক করে গাড়িটি আটক করতে সক্ষম হয়েছে৷ গাড়িটি যে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছিল তাকেও আটক করেছে পুলিশ৷ ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়ে তেলিয়ামুড়া থানা পুলিশ জানিয়েছে,বিশালগড় থানা এলাকা থেকে এক দূরপাল্লার ১৪ চাকার লরি চুরি করে পালিয়ে যাওয়ার পথে জি.পি.এস লোকেশন ট্রেক করে সেই গাড়ি ও চোরকে আটক করছে তেলিয়ামুড়া থানার পুলিশ৷ ঘটনা শনিবার রাতে তেলিয়ামুড়া থানাধীন জারুইলং বাড়ি এলাকায়৷ গাড়িটির নম্বর টি আর ০৫ বি ১৮২৮ ৷ আটক করা হয় রফিক আলম নামে এক অভিযুক্তকে৷ যে গাড়িটি চালিয়ে নিয়ে যাচ্ছিল৷ তাকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে পুলিশ৷

Arrest:চুরি করে নিয়ে যাওয়ার সময় ট্রাক সহ আটক চোর
Tags:
Releated Posts
২০২০ সালের আইন অমান্য আন্দোলনের মামলায় আদালতে হাজির বিধায়ক বীরজিত সিনহা ও আইনজীবী পূজন বিশ্বাস
আগরতলা, ১০ জুন: ২০২০ সালে কংগ্রেসের ডাকা আইন অমান্য আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া একটি মামলায় বুধবার আদালতে…
চুরাইবাড়িতে পারিবারিক বিবাদে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৬, তদন্তে পুলিশ
নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ১০ জুন: উত্তর ত্রিপুরার চুরাইবাড়ি থানার অন্তর্গত দক্ষিণ বাঘন গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ড এলাকায় পারিবারিক…
যুবরাজনগরে বিএসএফ-পুলিশের যৌথ অভিযানে উদ্ধার প্রায় ২০ গবাদি পশু, পাচারচক্রের সন্ধানে তদন্ত
নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১০ জুন: গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে উত্তর ত্রিপুরার যুবরাজনগর বিধানসভা এলাকার ৬ নম্বর ওয়ার্ডে যৌথ অভিযান…
আইলজিট্রন টেকনোলজিসের নামে চাকরির প্রতারণা, সতর্কবার্তা সংস্থার
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: আইলজিট্রন টেকনোলজিস প্রাইভেট লিমিটেডের নামে ভুয়া চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের ঘটনায় উদ্বেগ প্রকাশ…

















