News Flash

  • Home
  • দেশ
  • প্রকৃতি ও পরিবেশ, পশু-পাখি, ভারতের জন্য শুধু স্থায়িত্ব নয় সংবেদনশীলতাও : প্রধানমন্ত্রী
Image

প্রকৃতি ও পরিবেশ, পশু-পাখি, ভারতের জন্য শুধু স্থায়িত্ব নয় সংবেদনশীলতাও : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (হি.স.): প্রকৃতি ও পরিবেশ, পশু-পাখি, ভারতের জন্য শুধু স্থায়িত্ব ও নিরাপত্তাই নয়। আমাদের সংবেদনশীলতা এবং আধ্যাত্মিকতার ভীত। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার সকালে মধ্যপ্রদেশের কুনো জাতীয় অভয়ারণ্যে চিতা প্রোজেক্টের সূচনা করার পর ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “কয়েক দশক পর চিতা আমাদের দেশে ফিরে এসেছে। এই ঐতিহাসিক দিনে, আমি সমস্ত ভারতীয়কে অভিনন্দন জানাতে চাই এবং নামিবিয়ার সরকারকেও ধন্যবাদ জানাতে চাই। তাদের সাহায্য ছাড়া এটি সম্ভব হত না।”

প্রধানমন্ত্রী বলেছেন, “কয়েক দশক আগে জীববৈচিত্র্যের প্রাচীন লিঙ্কটি ভেঙে গিয়েছিল এবং বিলুপ্ত হয়ে গিয়েছিল, আজ আমাদের এটিকে পুনরায় সংযুক্ত করার সুযোগ এসেছে। এই চিতার পাশাপাশি ভারতের প্রকৃতি-প্রেমী চেতনাও পূর্ণ শক্তিতে জেগে উঠেছে।” প্রধানমন্ত্রী বলেছেন, বর্তমানে একবিংশ শতাব্দীর ভারত বিশ্বকে একটি বার্তা দিচ্ছে যে অর্থনীতি এবং বাস্তুশাস্ত্র পরস্পরবিরোধী ক্ষেত্র নয়। প্রধানমন্ত্রী আরও বলেছেন, “কুনো ন্যাশনাল পার্কের এই চিতাগুলিকে দেখার জন্য মানুষকে ধৈর্য রাখতে হবে এবং কয়েক মাস অপেক্ষা করতে হবে। এই চিতারা অতিথি হয়ে এসেছে। কুনো ন্যাশনাল পার্ককে তাঁদের বাড়ি বানানোর জন্য আমাদের এই চিতাগুলিকে কয়েক মাস সময় দিতে হবে।”

প্রসঙ্গত, নামিবিয়া থেকে ৮টি চিতা ভারতে উড়িয়ে নিয়ে এসেছে বিশেষ বিমান। মধ্যপ্রদেশের গোয়ালিয়র থকে বায়ুসেনার কপ্টারে সেই চিতাগুলিকে নিয়ে যাওয়া হয় কুনো জাতীয় অভয়ারণ্যে। শনিবার চিতাগুলিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খাঁচামুক্ত করেছেন। খাঁচার দরজা খুলে চিতাগুলিকে ছেড়ে দেন প্রধানমন্ত্রী। চিতাগুলিকে অভয়ারণ্যে ছেড়ে দেওয়ার পর প্রধানমন্ত্রী ছবিও তুলেছেন। একটি যন্ত্রের হাতল ঘুরিয়ে ঘুরিয়ে চিতার খাঁচার দরজা খোলেন প্রধানমন্ত্রী। ধীরে ধীরে খুলে যাওয়া দরজা দিয়ে বাইরে বেরিয়ে আসে চিতাগুলি। প্রধানমন্ত্রী তাদের ছবি তোলেন ক্যামেরায়।

Releated Posts

ভাইরাল ‘ককরোচ জনতা পার্টি’ প্রচার নিয়ে জনস্বার্থ মামলায় নোটিস সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): বিচারপ্রক্রিয়া চলাকালীন আদালতের মৌখিক পর্যবেক্ষণকে সোশ্যাল মিডিয়া প্রচার ও ডিজিটাল কনটেন্টের মাধ্যমে বাণিজ্যিকভাবে ব্যবহার…

ByByNews Desk Aug 11, 2026

সংসদে আলোচনায় ‘পালিয়ে যাচ্ছেন’ রাহুল, এনডিএর অভিযোগ; পাল্টা জবাব কংগ্রেসের

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): জাতীয় রাজধানীতে পড়ুয়াদের আন্দোলনে পুলিশি পদক্ষেপ নিয়ে বিরোধীদের দাবি করা আলোচনায় লোকসভার বিরোধী দলনেতা…

ByByNews Desk Aug 11, 2026

‘অপারেশন ভিস্তা ১.০’: ভিসার শর্ত লঙ্ঘন, দিল্লিতে গ্রেফতার ৭ বাংলাদেশি নাগরিক

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ভিসার শর্ত লঙ্ঘন এবং নির্ধারিত সময়ের বেশি ভারতে অবস্থানের অভিযোগে সাত বাংলাদেশি নাগরিককে গ্রেফতার…

ByByNews Desk Aug 11, 2026

জাপান থেকে নেতাজির দেহাবশেষ দেশে ফেরাতে আবেদনে কেন্দ্রের জবাব চাইল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর দেহাবশেষ জাপান থেকে ভারতে ফিরিয়ে আনার নির্দেশ চেয়ে দায়ের…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top