News Flash

  • Home
  • দেশ
  • PM Modi:সমরকন্দে মুখোমুখি এসসিও নেতারা, শান্তি ও নিরাপত্তা-সহ নানা বিষয়ে আলোচনা
Image

PM Modi:সমরকন্দে মুখোমুখি এসসিও নেতারা, শান্তি ও নিরাপত্তা-সহ নানা বিষয়ে আলোচনা

সমরকন্দ, ১৬ সেপ্টেম্বর (হি.স.): উজবেকিস্তানের সমরকন্দে শুরু হয়েছে সাংহাই সহযোগিতা সংগঠন (এসসিও)-এর দু’দিনের শিখর সম্মেলন। ৩ বছর পর এসসিও নেতারা ফের মুখোমুখি হয়েছেন। রাশিয়া, চিন ও পাকিস্তান ও অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে এই সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। সম্মেলনের পাশাপাশি বেশ কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠকে তিনি অংশ নেবেন তিনি। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উজবেকিস্তানের সমরকন্দের কংগ্রেস সেন্টারে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। উজবেকিস্তানের প্রেসিডেন্ট শভকত মিরজিওইয়েভের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী। পরে এসসিও-র শিখর সম্মেলনে প্রধানমন্ত্রী

নরেন্দ্র মোদী এবং অন্যান্য দেশের শীর্ষ নেতারা এক জোটে মিলিত হন। গ্রুপ ছবি তোলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, চিনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ প্রমুখ। এরপরই সকলে এসসিও বৈঠকে মিলিত হন। বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি জানিয়েছেন, আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা, বাণিজ্য ও যোগাযোগ, সংস্কৃতি ও পর্যটন-সহ সাময়িক, আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে আলোচনার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসসিও সদস্য দেশগুলির নেতাদের সঙ্গে বৈঠকে যোগ দিয়েছেন।
কোভিড অতিমারীর পর ভূ-রাজনৈতিক এবং ভূ-অর্থনৈতিক ক্ষেত্রে যে পরিবর্তনের সৃষ্টি হয়েছে তার প্রেক্ষিতে দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে আলোচনার জন্য বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা বৈঠক করছেন।

Releated Posts

নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…

ByByNews Desk Jun 17, 2026

ভারত-নেপাল সীমান্তে বড় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আন্তঃসীমান্ত যৌথ উদ্যোগ, বড় ক্ষতি এড়াল এসএসবি

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তবর্তী একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে এনে বড় ধরনের প্রাণহানি ও সম্পত্তির…

ByByNews Desk Jun 17, 2026

গুজরাতের বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির, মৃত বেড়ে ৭

নয়াদিল্লি/ভাদোদরা, ১৭ জুন (আইএএনএস): গুজরাতের ভাদোদরা গ্রামীণ এলাকায় বিলাসবহুল বাস ও ট্রাকের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে।…

ByByNews Desk Jun 17, 2026

নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top